Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবাডিতে সোনা ভারতের মেয়েদের, তিরন্দাজিতে সোনার লক্ষ্যভেদ জ্যোতির

কবাডিতে সোনা ভারতের মেয়েদের, তিরন্দাজিতে সোনার লক্ষ্যভেদ জ্যোতির

শেষ আপডেট: 7 October 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে এবার সোনার আলোয় ছেয়ে গিয়েছে। মহিলারাও কবাডিতে সোনা আনলেন চাইনিজ তাইপেকে হারিয়ে। এই পদক আসার পরেই ভারতের সেঞ্চুরি পদক সম্পূর্ণ হয়েছে।

ফাইনালে ভারতের মেয়েরা বিপক্ষ চাইনিজ তাইপের বিরুদ্ধে দারুণ খেলেছেন। বিরতিতে ভারতীয় দল এগিয়ে ছিল ১৪-৯ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও ভাল খেলেছেন মেয়েরা। শেষমেশ ২৬-২৫ ব্যবধানে বাজিমাত মহিলা দলের। কবাডিতে ভারতের একচ্ছত্র আধিপত্য বরাবরই।

ভারত চলতি এশিয়ান গেমসে এখন পর্যন্ত ৯টি খেলায় সোনা জিতেছে। শ্যুটিংয়ে সর্বোচ্চ ৭টি সোনা এসেছে। অ্যাথলেটিক্সে ৬টি সোনা ও তিরন্দাজিতে এসেছে ৫টি সোনা। স্কোয়াশে ২টি সোনা।

এছাড়াও টেনিস, কবাডি, ঘোড়দৌড়, মহিলাদের ক্রিকেট, হকি থেকেও এসেছে সোনা।

শনিবারের সকালটা ভাল করে দেয় অদিতি স্বামীর ব্যক্তিগত তিরন্দাজির কমপাউন্ড বিভাগে পদক জয়। তারপরেও অবাক হওয়ার বাকি ছিল। একই ইভেন্টে সোনা জিতলেন নামী তিরন্দাজ জ্যোতি সুরেখা। ফাইনালে টানটান ম্যাচে কোরিয়ার চিউএনকে হারিয়ে সোনা জিতেছেন তিনি।

প্রথম রাউন্ড থেকেই দাপটে ফর্ম দেখান দুই তিরন্দাজ। শেষে গিয়ে সোনার লক্ষ্যভেদ জ্যোতির। স্নায়ুর লড়াইয়ে তিনি বিপক্ষকে টলিয়ে দিয়েছেন।


```