Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চরম অব্যবস্থা, ট্রেনিংয়ের কোনও সুযোগই নেই, তার মধ্যেই প্রথমদিনই নামছেন অতনুরা

দ্য ওয়াল ব্যুরো: সিনেমায় ফার্স্ট ডে, ফার্স্ট শো, নামে একটি কথা চালু রয়েছে। কোনও সিনেমা রিলিজের পরে প্রথম দিনের প্রথম শো দেখতে যাওয়াই বাহাদুরির ব্যাপার। অলিম্পিকে যদিও এই কথাটির অন্য ব্যাখ্যা, কারণ আসরের প্রথমদিনই প্রথম যে ইভেন্টটি হতে চল

চরম অব্যবস্থা, ট্রেনিংয়ের কোনও সুযোগই নেই, তার মধ্যেই প্রথমদিনই নামছেন অতনুরা

শেষ আপডেট: 22 July 2021 14:01

দ্য ওয়াল ব্যুরো: সিনেমায় ফার্স্ট ডে, ফার্স্ট শো, নামে একটি কথা চালু রয়েছে। কোনও সিনেমা রিলিজের পরে প্রথম দিনের প্রথম শো দেখতে যাওয়াই বাহাদুরির ব্যাপার। অলিম্পিকে যদিও এই কথাটির অন্য ব্যাখ্যা, কারণ আসরের প্রথমদিনই প্রথম যে ইভেন্টটি হতে চলেছে, তাতে থাকবেন বাংলার তিরন্দাজ অতনু দাস। ২৩ জুলাই কাক ভোরেই তিরন্দাজির রাউন্ডে নামতে চলেছেন ভারতীয় তিরন্দাজরা। শুক্রবারে ভোর ৪.৩০ প্রথমে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর ৫.৩০ থেকে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের যোগ্যতা পর্বে নামবেন দীপিকা কুমারি। এদিন সকাল ৯.৩০ থেকে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে নামবেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। ভারতীয় তিরন্দাজরা টোকিও অলিম্পিকে মোট ৪টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। মেয়েদের ব্যাক্তিগত বিভাগে নামবেন দীপিকা কুমারি। ছেলেদের ব্যাক্তিগত ইভেন্টে নামবেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। ছেলেদের টিম ইভেন্টে অংশ নেবেন অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদবরা। আর মিক্সড ইভেন্টে অংশ নেবেন দীপিকা কুমারি ও অতনু দাস জুটি। https://twitter.com/Media_SAI/status/1418117830290001925 এদিকে, অলিম্পিক শুরুর আগেই ভারতীয় অ্যাথলিটদের অভিযোগ, ঠিক রকম ব্যবস্থা নেই গেমসে। কারণ ভারতের দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগীরা যেমন অলিম্পিক শুরুর দু’দিন আগেও পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ পেলেন না! মাত্র কুড়ি মিনিট প্র্যাকটিস করে আশাকা শ্যুটিং রেঞ্জ ছেড়ে দিতে হল তাঁদের। অন্যদিকে, বক্সারদের অবস্থা আরও খারাপ। তাঁদের অনুশীলন করতেই দিল না গেমস ভিলেজে। আয়োজকদের যে সময় নির্ধারণ সূচী রয়েছে, তাতেই বিস্তর গণ্ডগোল। একই সময়ে অনেকগুলি দল চলে আসছে প্র্যাকটিস করতে। সেই জন্যই ভারতীয় শ্যুটাররা সেই সুযোগটাই পেলেন না। বিপত্তিতে পড়েছেন ভারতীয় বক্সাররাও বক্সিংয়ের ট্রেনিংয়ের জন্য যে জায়গাকে বাছা হয়েছে, তা টোকিও বে’র গেমস ভিলেজ থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে। করোনার ভয়ে ভারতীয় বক্সাররা যার ফলে ভিলেজেই ট্রেনিং করবেন বলে ঠিক করে নেন। কিন্তু ভিলেজে প্রকাশ্য স্থানে ট্রেনিং করা যাবে না, বলে জানিয়ে দেন বাকি অ্যাথলিটরাও। এই নিয়ে বিতর্ক মেগা আসর শুরুর আগেই।

```