Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দেশে ফিরল ভারতীয় হকি দল, দিল্লিতে উচ্ছ্বাসে ভেসে গেলেন হরমনপ্রীতরা

অলিম্পিক্সে হকিতে টানা দুটি ব্রোঞ্জ ভারতের। শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন ভারতীয় হকি দলের সদস্যরা।

দেশে ফিরল ভারতীয় হকি দল, দিল্লিতে উচ্ছ্বাসে ভেসে গেলেন হরমনপ্রীতরা

ভারতীয় হকি দলের সদস্যরা দিল্লিতে পৌঁছলেন।

শেষ আপডেট: 10 August 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে হকিতে টানা দুটি ব্রোঞ্জ ভারতের। শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন ভারতীয় হকি দলের সদস্যরা। সবাই অবশ্য দেশে ফেরেননি। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকার কারণে প্যারিসে থেকে গিয়েছেন পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, সুখজিৎ সিংরা। প্রসঙ্গত, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হকির শ্রীজেশ ও শুটার মনু ভাকের।  

দলের অধিনায়ক হরমনপ্রীত সিং গেমসে একাধিক ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন। ব্রোঞ্জ জয়ের ম্যাচেও তাঁর জোড়া গোল ছিল। দলের বাকি সদস্যদের দারুণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। বহু মানুষকে দেখা গিয়েছে দলকে অভ্যর্থনা জানাতে। অনেকেই দেশের হকি তারকাদের উদ্দেশে অটোগ্রাফের খাতা বাড়িয়ে দিয়েছেন। ফুলে-মালায় তাঁদের বরণ করে নেওয়া হয়েছে। ঢাকের তালে নাচতে দেখা গিয়েছে দেশের হকি তারকাদের।

দেশের মানুষের ভালবাসাই যে তাঁদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছিল, সেটিও উল্লেখ করেছেন হরমনপ্রীত। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা সোনা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু জার্মানির কাছে হারটাই আমাদের পিছিয়ে দেয়। তারপর ব্রোঞ্জ জিততে মরিয়া ছিলাম। জানতাম, আমাদের ওপর অনেকে ভরসা রাখছে, সেটাই দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।’’

হরমনপ্রীত আরও বলেছেন, ‘‘বহু মানুষ আমাদের অভিনন্দন জানাতে এসেছেন, এটা এক দারুণ অনুভূতি। আমরা গেমসে নিজেদের উজাড় করে দিয়েছি, তার ফলও পেয়েছি। এবার যেখানেই আমরা খেলতে নামি না কেন, পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’’

ভারতের সহ-অধিনায়ক হার্দিক সিং জানান, গেমসে আমরা একটা ইউনিট হিসেবে খেলেছি। ম্যাচে কেউ ভুল করলে সেটি অন্য কেউ শুধরে দিয়েছে। জানতাম, নিজেদের প্রতি ভরসা রাখলে পদক আসবেই। প্রসঙ্গত, ১৯৭২ সালের পরে ভারতীয় হকি দল টানা দুটি অলিম্পিক্সে পদক পেল।


```