Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিক্স তিরন্দাজিতে ভারতের ছেলেরা শেষ আটে, নজর কাড়লেন ধীরাজ

অলিম্পিক্স তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে ভারতের ছেলেরাও দারুণ ফল করেছেন। মেয়েদের মতো ছেলেরাও কোয়ার্টার ফাইনালে গিয়েছেন।

অলিম্পিক্স তিরন্দাজিতে ভারতের ছেলেরা শেষ আটে, নজর কাড়লেন ধীরাজ

প্যারিসে ভারতের তিন সফল তিরন্দাজ।

শেষ আপডেট: 25 July 2024 21:09

দ্য ওয়াল ব্যুরো: দুপুরে মহিলা তিরন্দাজরা ভাল ফল করেছিলেন। বৃহস্পতিবার ভারতীয় সময়ে সন্ধ্যায় অলিম্পিক্স তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে ভারতের ছেলেরাও দারুণ ফল করেছেন। মেয়েদের মতো ছেলেরাও কোয়ার্টার ফাইনালে গিয়েছেন।

আর দুই ধাপ পেরলেই পদক পাবেন তরুণদীপ, ধীরাজরা। এদিন যোগ্যতাপর্বের রাউন্ডে ভারতের ধীরাজ বোম্মাদেবরা ৬৮১ পয়েন্ট পেয়ে চারে শেষ করেছেন। তাঁর স্কোরই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

বাকি দুই তিরন্দাজ ছিলেন তরুণদীপ রাই, তিনি ৬৭৪ পয়েন্ট পেয়ে ১৪তম স্থানে শেষ করেছেন। অন্য তিরন্দাজ প্রবীণ যাদব ৬৫৪ পয়েন্ট পেয়ে ৩৯তম স্থানে শেষ করেছেন। প্রথম ৪৫ জন তিরন্দাজ পরের রাউন্ডে গিয়েছেন। প্রথম চারে শেষ করায় ভারতীয় তিরন্দাজরা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা আদায় করেছেন।

বৃহস্পতিবার সকালে ভারতের মহিলা তিরন্দাজরা দাপট দেখিয়েছিলেন। বাংলার বউ দীপিকা কুমারীসহ অঙ্কিতা ভগতরাও ভাল ফল করেছিলেন। তাঁরাও শনিবার ফের নামবেন পদক জয়ের জন্য। 

যদিও ছেলেদের পারফরম্যান্স বাকি কিছুকে ছাপিয়ে গিয়েছে। ধীরাজের পারফরম্যান্স সবচেয়ে ভাল ছিল। পাশে তরুণদীপদের লড়াইও সকলের নজর কেড়েছে। প্যারিসে উদ্বোধনের আগে তিরন্দাজ, ফুটবলের লড়াই শুরু হয়ে গিয়েছে। 


```