Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে কবাডির ফাইনালে ভারত, কুস্তিতে হারলেন বজরং

পাকিস্তানকে হারিয়ে কবাডির ফাইনালে ভারত, কুস্তিতে হারলেন বজরং

শেষ আপডেট: 6 October 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের কবাডির ফাইনালে চলে গেলেন ভারতীয় তারকারা। তাঁরা সেমিফাইনালে চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে রুপো নিশ্চিত করেছেন। ভারতীয় দলের পক্ষে ফল ৬১-১৪।

চলতি এশিয়ান গেমসে পাক দলকে বারবার হারিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। জ্যাভলিনে অবশ্য লড়াই হয়নি। ফাইনাল ম্যাচে নীরজ চোপড়া প্রতিপক্ষ আরশাদ নাদিম ছিলেন না।

কবাডিতে শুক্রবার ভারতীয় তারকারা একপেশে ম্যাচে জয় পেয়েছেন। খেলার বিরতিতে ভারতীয় দলের পক্ষে ফল ছিল ৩০-৫। সেইসময়ই বোঝা গিয়েছিল জয় শুধু সময়ের অপেক্ষা। ঠিক তাই হয়েছে, কবাডিতে পাক দলকে ধরাশায়ী করে দিয়েছে ভারত।

এদিকে, কুস্তিতে ভারতীয় মহাতারকা বজরং পুনিয়া সেমিফাইনালে হার মানলেন। তিনি হারলেন ইরানের রহমান অ্যামাউজাখালির বিরুদ্ধে ১-৮ ব্যবধানে।

বজরং এবার হেরে গিয়ে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন স্বদেশীয় তারকা আমন শেরাওয়াতের বিরুদ্ধে। কুস্তির শীর্ষ কর্তা ব্রিজভূষণ সিংয়ের যৌন হয়রানি কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে যন্তরমন্তরে বহুদিন ধরে ধর্না দিয়েছেন বজরং। সেইসময় দিনের পর দিন প্র্যাকটিস করেননি এই তারকা কুস্তিগির। তারই ফল এই ফল।  

এশিয়ান গেমসে আর্চারিতে রিকার্ভে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অঙ্কিতা ভকত, ভজন কাউর ও সিমরনজিৎ কাউর। ব্রোঞ্জ পদক ম্যাচে ভিয়েতনামকে ৬-২ ব্যবধানে হারালেন ভারতীয় দলের মেয়েরা। গেমসে ভারতের ৮৭তম পদক।

এদিকে, এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। এই দুরন্ত জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেলেন ঋতুরাজ গায়কোয়াডরা।

ম্যাচের ৬৪ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ফেলে ঋতুরাজ-তিলক জুটি। রুপো নিশ্চিত হয়ে গিয়েছে। ফাইনালে শনিবার গেমসের ক্রিকেটে ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এদিন পাক দল চার উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। 


```