Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আনন্দ মাহিন্দ্রা খেলা দেখবেন না! 'অদ্ভুত' গল্প শোনালেন নিজেই

প্রতিটি ভারতবাসীর মনের মধ্যে একটাই স্বপ্ন দানা বেঁধে আছে, ফের বিশ্বকাপ উঠুক ভারতের হাতে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও বাদ যাননি সেই তালিকা থেকে। 

আনন্দ মাহিন্দ্রা খেলা দেখবেন না! 'অদ্ভুত' গল্প শোনালেন নিজেই

শেষ আপডেট: 19 November 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ। নানা রঙে সেজে উঠেছে দেশের নানা প্রান্ত। বলা চলে ভারত ভেসেছে নীল রঙে। রাজনৈতিক নেতা, বিনোদন জগতের মানুষজন থেকে শুরু করে সাধারণ মানুষ মেতেছে বিশ্বকাপের মহাযজ্ঞে। প্রতিটি ভারতবাসীর মনের মধ্যে একটাই স্বপ্ন দানা বেঁধে আছে, ফের বিশ্বকাপ উঠুক ভারতের হাতে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও বাদ যাননি সেই তালিকা থেকে। 

সবাই নিজের মতো করে প্ল্যান করে নিয়েছেন বিশ্বকাপ দেখার। কেউ একা একা দেখছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে চোখ রাখবেন টিভির পর্দায়। কিন্তু আনন্দ মাহিন্দ্রা এসবরের মধ্যে নেই। তিনি বিশ্বকাপ ফাইনাল দেখবেন না বলেই স্থির করেছেন!

গোটা ভারত যখন ফাইনাল দেখতে চোখ রাখবে টিভি বা মোবাইলের পর্দায়, সেখানে আনন্দ মাহিন্দ্রা নিজেকে সরিয়ে রাখবেন বলে ঠিক করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন ভারতীয় শিল্পপতি। তিনি যে ক্রিকেট ভালবাসেন সে কথা অজানা নয় তবে কেন নিজেকে ফাইনাল থেকে দূরে রাখতে চাইছেন, তা জানালেন আনন্দ মাহিন্দ্রা।

বিশ্বকাপ ফাইনালের ম্যাচ না দেখলেও খেলার সময় ভারতীয় জার্সি পরবেন তিনি। জার্সির পিছনে ইংরেজিতে লেখা 'আনন্দ'। তবে নিজের নামাঙ্কিত এই জার্সি পরে খেলা দেখবেন না তিনি, নিজেকে একটি ঘরে বন্দি করে রাখবেন যতক্ষণ খেলা চলবে!

সোশ্যাল মিডিয়ার পোস্টে আনন্দ লিখেছেন, 'না, না, আমি ম্যাচ দেখার কোনও পরিকল্পনা করিনি। তবে আমি প্রকৃতপক্ষে, এই জার্সিটি (পোস্টে দেওয়া জার্সির ছবি) পরব এবং বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ ছাড়াই নিজেকে একটি ঘরে বন্দি করে রাখব। যতক্ষণ না কেউ এসে আমায় বলছে যে, আমরা জিতেছি...'!

খেলা নিয়ে অনেকের মধ্যেই অনেক 'কুসংস্কার' আছে। সেই নিয়ে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত গল্পও শোনা যায়। কেউ মনে করেন একা খেলা দেখলে, তাঁর সমর্থন করা দল জিতবে, কেউ আবার উল্টোটা মনে করেন। কারও আবার বিশেষ চেয়ার আছে, সেখানেই বসে খেলা দেখেন, কেউ আবার বেছে নেন অন্য কোনও বিষয়। পন্থা ভিন্ন হতে পারে, কিন্তু সকলের মনের বাসনা কমবেশি একই থাকে। আনন্দ মাহিন্দ্রাও হয়তো তেমন কিছু করার কথা ভেবে রেখেছেন।


```