Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জুনিয়র বিশ্বকাপের পালটা, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস হকিতে খেলবে না ভারতীয় দল

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র হকি বিশ্বকাপ (Hockey World Cup) থেকে নাম তুলে নিয়েছিল ইংল্যান্ড (England) দল। এবার তার পালটা তাদের দেশে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের পুরুষ ও মহিলা দল খেলবে না, জানিয়ে দিয়েছে মঙ্গলবারই। কোভিডের প

জুনিয়র বিশ্বকাপের পালটা, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস হকিতে খেলবে না ভারতীয় দল

শেষ আপডেট: 5 October 2021 16:32

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র হকি বিশ্বকাপ (Hockey World Cup) থেকে নাম তুলে নিয়েছিল ইংল্যান্ড (England) দল। এবার তার পালটা তাদের দেশে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের পুরুষ ও মহিলা দল খেলবে না, জানিয়ে দিয়েছে মঙ্গলবারই। কোভিডের পরিস্থিতি এবং কোয়ারেন্টাইনের নিয়মগুলির কারণে, ভারতীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনে যে কোন বহিরাগতদের জন্য বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সেই কারণেই ভারতীয় মহিলা হকি এবং পুরুষদের হকি দল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবে না। কোভিড এবং ব্রিটেনে কোভিড সম্পর্কিত নিয়মগুলির বিরোধিতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে করা হচ্ছে। আরও পড়ুন: বিশ্বকাপের পরে টোয়েন্টি ২০ ক্রিকেটও ছেড়ে দেবেন কোহলি, শুরু জল্পনা ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে ইংল্যান্ড নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। কোভিড ১৯ বিধি নিষেধে ভারতে ব্রিটিশ নাগরিকদের জন্য বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জুনিয়র হকি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিল ইংল্যান্ড দল। এই টুর্নামেন্ট ভুবনেশ্বরে ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হবে। হকি ইন্ডিয়া এদিন একটি বিবৃতিতে বলেছে যে, তাদের প্রথম লক্ষ্য এশিয়ান গেমস। ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য মহাদেশীয় যোগ্যতা অর্জনের ইভেন্ট হবে সামনে। কমনওয়েলথ গেমস ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে হবে। চীনের হুয়াঙঝুতে সামনের বছর ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের আগে মাত্র ৩২ দিনের ব্যবধান থাকবে। তাই দেশের পুরুষ ও মহিলা দল খেলবে না, সেটাই মনে করা হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```