Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় হকিতে ‘চাক দে...’ জাপানকে দুরমুশ করে সোনা জয় এশিয়ান গেমসে

ভারতীয় হকিতে ‘চাক দে...’ জাপানকে দুরমুশ করে সোনা জয় এশিয়ান গেমসে

শেষ আপডেট: 6 October 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকিতে সোনা এল এশিয়ান গেমস হকিতে। শুক্রবার গেমসের ফাইনাল ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারিয়ে হকিতে ফিরল চাক দে...।

এদিন খেলার শুরু থেকেই ভারতীয় হকি দল যেভাবে খেলা শুরু করেছিল, মনেই হয়েছে সোনা আসবেই। তাই হল। চলতি আসরে ভারতীয় হকি তারকারা দুরন্ত পারফরম্যান্স করেছেন। সব থেকে বড় কথা, ফাইনাল ম্যাচে ভারতীয় হকি তারকারা স্কিল নির্ভর খেলেছে। জাপান পাত্তাই পায়নি ম্যাচে।

এশিয়ান গেমসে নয় বছর বাদে ফের সোনা পেল হকি দল। এই নিয়ে গেমস হকিতে মোট চারবার সোনা এল ভারতের। ২০১৪ সালের পরে ২০২৩ সালে সোনা এল। তার আগে জিতেছে ১৯৬৬ ও ১৯৯৮ সালে। 

ভারতীয় দলের হয়ে প্রথম কোয়ার্টারে মনপ্রীত সিং গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। দ্বিতীয় গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি দলকে সুদক্ষভাবে পরিচালনা করেছেন। যদিও মনপ্রীতের রিভার্স ফ্লিকে গোলটি দারুণ। বিপক্ষ বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে গিয়েছে।

ভারতীয় হকি দল গ্রুপ পর্বে জাপানকে হারিয়েছিল ৪-২ গোলে। ওই ম্যাচে প্রথম কোয়ার্টারেই তিন গোল আসে। এদিনও দারুণ শুরু করে ভারতীয় তারকারা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারত পেনাল্টি আদায় করেছে। মনপ্রীত সিং ও হরমনপ্রীত সিংরা পেনাল্টি থেকে সুযোগগুলি কাজে লাগিয়েছেন দারুণভাবে।  এই জয়ের ফলে ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতা আদায় করে নিয়েছে। \

ভারতীয় হকি দলের খেলা দেখতে মাঠে হাজির ক্রিকেট দলের সদস্যরা। 

প্রথম থেকে চতুর্থ কোয়ার্টারে ভারতীয় দল অনবরত জাপানের রক্ষণের ওপর চাপ বজায় রেখে দিয়েছিল। জাপান গোলটি করল পালটা আক্রমণে।  ভারতের হয়ে চতুর্থ গোল অভিষেকের। খেলার একেবারে শেষ সময়ে দলের নেতা হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে মধুর সোনা এনে দেন।  দীর্ঘদিন বাদে গেমসে ভারতীয় হকির এমন নজরকাড়া সাফল্য।  


```