Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফিফা ক্রম তালিকায় ভারত পিছিয়ে ১২১ নম্বরে, কোচ ইগরকে এখনও আগলাচ্ছে ফেডারেশন!

ভারতের ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচ এইভাবেই গত পাঁচবছর কাটিয়ে দিলেন। তিনি মাসে মোটা বেতনও পান, তাঁর মাসেই বেতন ২৫ লাখ টাকা। বিদেশি কোচের পিছনে পাঁচ বছরে ১৫ কোটি টাকা খরচ হওয়ার পরেও ভারতীয় ফুটবল একবিন্দু এগোয়নি, বরং পিছিয়ে এসেছে।

ফিফা ক্রম তালিকায় ভারত পিছিয়ে ১২১ নম্বরে, কোচ ইগরকে এখনও আগলাচ্ছে ফেডারেশন!

শেষ আপডেট: 5 April 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: গত সাতবছরে ফিফা ক্রম তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় ভারতীয় ফুটবল। তারা তালিকায় ১২১ নম্বরে চলে গিয়েছে। ভারতীয় ফুটবল ক্রমে পিছিয়ে পড়ছে, আরও একবার প্রমাণ হল। ভারতের স্থান ছিল ১১৭ নম্বরে। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের দেশে ড্র ও ভারতের মাঠে হারের কারণে ফিফা তালিকায় পিছিয়ে গিয়েছেন সুনীল ছেত্রীর দল। 

ভারতীয় দল সাফ কাপ ও আন্তঃ মহাদেশীয় কাপ জয়ের পরে দলের বিদেশি কোচরা আকাশে উড়ে বেড়ান। তাঁরা মনে করেন ভারতকে বিশ্বসেরা করে দিয়েছেন। তাঁরা ভাল করেই জানেন, এশিয়া স্তরেও ভারতীয় ফুটবল সম্মানজনক জায়গায় নেই।

ভারতের ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচ এইভাবেই গত পাঁচবছর কাটিয়ে দিলেন। তিনি মাসে মোটা বেতনও পান, তাঁর মাসেই বেতন ২৫ লাখ টাকা। বিদেশি কোচের পিছনে পাঁচ বছরে ১৫ কোটি টাকা খরচ হওয়ার পরেও ভারতীয় ফুটবল একবিন্দু এগোয়নি, বরং পিছিয়ে এসেছে।

ইগর সম্প্রতি জানিয়েছেন, তিনি ভারতীয় দলের কোচ থাকতে চান জুন মাস পর্যন্ত। তিনি আগে বলেছিলেন, গুয়াহাটিতে আফগানিস্তানকে হারাতে না পারলে সেদিনই ছেড়ে দেবেন। পরে জানান বিশ্বকাপ যোগ্যতাপর্বের তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

ভারতের শেষ দুটি ম্যাচ রয়েছে কাতার ও কুয়েতের বিরুদ্ধে। দুটি দলই শক্তিশালী। তাদের হারাতে পারা মানে অঘটনই। এদিকে, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সম্প্রতি কোচ ইগরের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ফেডারেশন যে বিদেশি কোচের পাশেই রয়েছে, সেটি তাঁকে বলা হয়েছে। ভারতীয় দল পিছলেও কর্তাদের কোনও হুঁস ফেরে না, এটাই ফের দেখা গেল।      


```