Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Indian Flag in Pakistan: ভারতীয় পতাকা নিয়ে 'নোংরামি', বেরিয়ে এল পাকিস্তানের আসল রূপ

এর আগেও অবশ্য এই টুর্নামেন্টে ভারতীয় পতাকা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল।

Indian Flag in Pakistan: ভারতীয় পতাকা নিয়ে 'নোংরামি', বেরিয়ে এল পাকিস্তানের আসল রূপ

মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে পাকিস্তানের ওই ক্রিকেট সমর্থককে

শেষ আপডেট: 25 February 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছে। কিন্তু, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ৬ দিনের মধ্যেই পাকিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে, টিম ইন্ডিয়া এখনও বহাল তবিয়তে দুবাইয়ে নিজেদের ম্যাচ খেলে যাচ্ছে। ইতিমধ্যে, নোংরামি শুরু করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট সমর্থকরা। লাহোর স্টেডিয়ামে পাকিস্তানের এক সমর্থক ভারতের পতাকা নিয়ে এসেছিলেন। তাঁকে স্টেডিয়াম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লাহোর স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ভিডিওয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পতাকাও দেখতে পাওয়া গিয়েছে। ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামে পাকিস্তানের একজন ক্রিকেট সমর্থক ভারতের পতাকা ওড়াতে থাকেন। সেটা নজরে আসতেই পড়িমড়ি করে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁর জামা ধরে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়। পরবর্তীকালে ওই সমর্থককে স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

দেখে নিন ভিডিও:

এর আগেও অবশ্য এই টুর্নামেন্টে ভারতীয় পতাকা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বাকি দেশগুলোর পতাকা উত্তোলন করা হলেও, ভারতের কোনও পতাকা সেখানে নেই। পিসিবি-র এহেন আচরণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় পাকিস্তানের

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দল যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছে। পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে গ্রুপ পর্বের দুটো ম্য়াচই হেরে গিয়েছে। প্রথমে নিউজিল্যান্ড এবং তারপর ভারতের কাছে হেরে যায়। আর সেকারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মহম্মদ রিজওয়ানের দল।


```