Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বপ্ন দেখাচ্ছেন সানিয়া-বোপান্না, উইম্বলডনের মিক্সড ডাবলসে তৃতীয় রাউন্ডে ভারতীয় জুটি

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বাদে কোর্টে ফিরেও পুরনো ঝলক দেখাচ্ছেন এক সন্তানের মা সানিয়া মির্জা। তিনি চলতি উইম্বলডনে দারুণ ছন্দে রয়েছেন। উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় পর্বে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না জুটি। শনিবার রাতে স্ট্রেট সেটে তাঁরা

স্বপ্ন দেখাচ্ছেন সানিয়া-বোপান্না, উইম্বলডনের মিক্সড ডাবলসে তৃতীয় রাউন্ডে ভারতীয় জুটি

শেষ আপডেট: 4 July 2021 10:21

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বাদে কোর্টে ফিরেও পুরনো ঝলক দেখাচ্ছেন এক সন্তানের মা সানিয়া মির্জা। তিনি চলতি উইম্বলডনে দারুণ ছন্দে রয়েছেন। উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় পর্বে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না জুটি। শনিবার রাতে স্ট্রেট সেটে তাঁরা উড়িয়ে দিলেন ইংরেজ জুটি এমিলি ওয়েবলে স্মিথ এবং আয়েদান ম্যাকহাফকে। ভারতীয় জুটির সামনে দাঁড়াতেই পারল না ব্রিটিশ জুটি। প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটে আরও দুর্দান্ত সানিয়ারা। ৬-১ গেমে জিতে নিলেন ভারতীয় জুটি। জয়ের পরে দেখা গেল নিজের সন্তানকে আদর করতে। সানিয়ার সার্ভে কিছু সমস্যা দেখা গেলেও বোপান্না দুরন্ত ছিলেন আগাগোড়াই। শক্তিশালী সার্ভ থেকে নেট গেম, সব কিছুতেই অপ্রতিরোধ্য তিনি। তৃতীয় পর্বে তাঁদের লড়াই জন-জুলিয়েন রজার এবং আন্দ্রেজা ক্লেপাকের জুটির বিরুদ্ধে। দু’জনেই শুরু করেছিলেন আক্রমণাত্মক মেজাজেই। বোপান্নাদের সঠিক প্রথম সার্ভিসের শতকরা হার অনেক বেশি হওয়াতে তাদের সার্ভিস গেমের উপর চাপ তৈরি করতে সক্ষম হয়নি প্রতিপক্ষ। মা হওয়ার পরে প্রথমবার উইম্বলডনের কোর্টে ফেরার পরে সানিয়াও বিধ্বংসী ফর্মে ছিলেন। তাঁর জোরালো ফোরহ্যান্ড ফেরাতে হিমশিম অবস্থা হয় ব্রিটিশ জুটির। ২০১৬ সালের রিও অলিম্পিকে সেমিফাইনালে গিয়েছিল এই জুটি। আগের রাউন্ডে ভারতীয় জুটি রমানাথন-রায়নার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পাওয়ার পরে দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় পেয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে তেমন সমস্যা হল না বোপান্না ও মির্জা জুটির।

```