
হাতে কালো ফিতে বেঁধে খেলতে নেমেছেন রোহিত শর্মা
শেষ আপডেট: 4 March 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে জমে উঠেছে। মুখোমুখি খেলতে নেমেছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে। ফিরে গিয়েছেন ট্রাভিস হেড এবং কুপার কনোলি।
আপনারা হয়ত অনেকেই লক্ষ্য করেছেন যে ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচে হাতে একটা কালো রংয়ের ফিতে বেঁধে মাঠে নেমেছে। কিন্তু, কেন? কারণটা জানতে টিম ইন্ডিয়ার সমর্থকরা ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছেন। বিসিসিআই অবশ্য সোশ্যাল মিডিয়ায় উত্তরটা জানিয়ে দিয়েছে। আসলে গত ৩ মার্চ ভারতের ঘরোয়া ক্রিকেটের সুপারস্টার পদ্মাকর শিভালকর মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
শিভালকরকে সম্মান দিতেই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হাতে কালো রংয়ের ফিতে বেঁধে খেলতে নেমেছে।মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে শিভালকর ১২৪ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৯.৬৯ বোলিং গড়ে তিনি মোট ৫৮৯ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে তিনি ৪২ বার ৫ উইকেট শিকার করেছেন। আর ১৩ বার এক ইনিংসে ১০ উইকেট। পাশাপাশি ব্যাট হাতেও তিনি ৫১৫ রান করেছেন।
ভারত - রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া - কুপার কনোলি, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্রেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনভীর সঙ্গা।