Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শিবিরে থাকবেন ঘুমের বিশেষজ্ঞ!

মেগা ইভেন্টে এমন সাধারণত দেখা যায় না। কিন্তু যেটা ঘটছে প্যারিস অলিম্পিক্সে। ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হবে অলিম্পিক্স।

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শিবিরে থাকবেন ঘুমের বিশেষজ্ঞ!

শেষ আপডেট: 20 June 2024 21:31

দ্য ওয়াল ব্যুরো: মেগা ইভেন্টে এমন সাধারণত দেখা যায় না। কিন্তু যেটা ঘটছে প্যারিস অলিম্পিক্সে। ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হবে অলিম্পিক্স। এমনিতেই মেগা আসর ঘিরে অ্যাথলিটদের পারফরম্যান্সজনিত একটা চাপ থাকে। তারপর গেমস ভিলেজে নানা চাপ থাকে।

শুধু তাই নয়, অ্যাথলিটরা পারফরম্যান্স নিয়েও চাপে থাকেন। সেই কারণেই অলিম্পিক্সের জন্য ঘুমের একজন বিশেষজ্ঞ রাখছে, তার নাম মনিকা শর্মা। তিনি এমনিতেই স্লিপ অ্যাডভাইসার হিসেবে দেশের বুকে একটা বড় নাম। তিনি অ্যাথলিটদের ঘুমের বিষয়টি দেখবেন।

মেগা আসরে ইভেন্টের চাপ থাকে, নিজেদের পেশাগত নানা চাপ থাকে। তারপর আন্তর্জাতিক আসর বলে নানা দেশের অ্যাথলিটদের সঙ্গে জনসংযোগের বিষয় থাকে। সেই পরিস্থিতিতে মনিকা প্রতিটি অ্যাথলিটদের জন্য ঘুমের নির্দিষ্ট সময় বের করে দেবেন।

ইভেন্টের সময় অ্যাথলিটদের কাছে মোবাইল রাখা যাবে না। তাঁরা সোশ্যাল সাইট থেকে দূরে থাকবেন। গল্প, আড্ডা চললেও তারমধ্যে শৃঙ্খলা থাকতে হবে। ইতিমধ্যেই বেশকিছু সিনিয়র তারকার সঙ্গে কথা বলেছেন ওই বিশেষজ্ঞ। তিনি অ্যাথলিটদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটিও যথাযথভাবে করতে চান। গেমস ভিলেজে ভারতীয় অ্যাথলিটদের জন্য কিটসও দেবেন ওই মহিলা চিকিৎসক। তারমধ্যে থাকবে স্লিপ মাস্ক ও পিলো।

ওই চিকিৎসকের একটাই লক্ষ্য থাকবে যাতে দেশের অ্যাথলিটরা সুস্থ স্বাভাবিক থেকে পারফরম্যান্স করতে পারে।  


```