Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টস জিতলেন রোহিত, টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করবে ভারত

টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

টস জিতলেন রোহিত, টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করবে ভারত

রোহিত শর্মা

শেষ আপডেট: 29 June 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: আজ 'আর ইয়া পার'! টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই 'বড় ম্যাচ'-এর টস হয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করবে ভারত।  

এই নিয়ে পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ ফাইনাল জেতা হয়নি ভারতের। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই ট্রফি খরা কাটাতে চান রোহিত-বিরাটরা। অন্যদিকে, এই প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তারাও চাইছে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে।

ফাইনালে ওঠা এই দুটি দলই গোটা টুর্নামেন্টে হারেনি। অপ্রতিরোধ্য হয়েই বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে তারা। সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ওপর সেমিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছিল ভারত। বলা যায়, দুটি টিমই বিপক্ষকে পর্যুদস্ত করেই এই ম্যাচ খেলতে নামছে। তাই লড়াইও যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিতভাবে বলা যায়। 

ফাইনাল ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। শেষ আবহাওয়ার রিপোর্ট বলছে, ৩০ শতাংশ বৃষ্টি হতে পারে। ক্রিকেট ভক্তরা চাইছেন তা দ্রুত শূন্য হয়ে যাক। বিশ্বকাপের ফাইনাল ম্যাচও যদি বৃষ্টিবিঘ্নিত হয় তাহলে আর মজা কোথায়। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে কোনও বদল আনেনি ভারত। অনেকে ভেবেছিলেন বিরাট কোহলির ফর্ম যা যাচ্ছে তাতে হয়তো তাঁকে আরও ওপেন করানো হবে না। কিন্তু সেমিফাইনাল জিতে রোহিত স্পষ্টই করে দিয়েছিলেন যে বিরাটই ওপেন করবেন। সেটাই হল। ফাইনাল ম্যাচে ভারতীয় টিমে কোনও বদল হয়নি।   


```