
শেষ আপডেট: 7 October 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমস ক্রিকেটে মহিলা দলের মতোই ভারতের ছেলেদেরও সোনা জয়। শনিবার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি শেষ হয়নি। বৃষ্টিতে বাতিল ঘোষিত হলে ভারতীয় দল সোনা জিতল শীর্ষ বাছাই থাকার কারণে। চলতি গেমসে তাদের পারফরম্যান্স কথা বলেছে।
শনিবার কবাডির ফাইনালে বহু বিতর্কের পরে সোনা জিতল ভারতীয় ছেলেরা। তাঁরা ৩৩-২৯ পয়েন্টের ব্যবধানে হারালেন ইরানকে। এই জয় ঐতিহাসিক। ফাইনাল থমকে গিয়েছিল প্রায় দেড় ঘণ্টা। অবশেষে ভারতের পক্ষে গিয়েছে চার পয়েন্ট।
যাবতীয় সমস্যার মূলে ছিলেন রেফারিরা। কোন নিয়মে এশিয়ান গেমস খেলা হচ্ছে, রেফারিরা জানেন না। তাঁরা দুটি নিয়ম ধরেই এগিয়েছেন। যখন যে দল প্রতিবাদ জানিয়েছে, তখন সেদিকে গিয়ে পয়েন্ট দিয়েছেন রেফারিরা। এমন রেফারিং গেমসের ফাইনালে ভাবাই যায় না।
ভারতের পবন রেডে গিয়েছিলেন। কিন্তু বক্সে গিয়ে ইরানের কাউকে স্পর্শ করেননি। তাতে ভারতের চার পয়েন্ট পাওয়ার কথা। রেফারিরা বলছেন নতুন নিয়মের কথা, তাতে ভারত পেতে পারে এক পয়েন্ট। ইরানও পাবে এক পয়েন্ট। এই নিয়েই চরম নাটক। ফাইনালের আগে এদিন নিয়ম সম্পর্কে বলা হয়নি। সেটাই বড় সমস্যা হয়ে গিয়েছে।
ভারতীয় দল টসে জিতে এদিন আফগানদের ব্যাটিং করতে পাঠায়। তারা ২০ ওভারও ব্যাটিং করতে পারেননি। ১৮.২ ওভার খেলে করেছিল ১১২/৫।
এদিকে, মেয়েদের ক্রিকেটে সোনা জিতেছিলেন স্মৃতিরা। পদক জিতে বার্তা দেন, আমরা সোনা জিতেছি, তোমরাও এনো। সেই কথা রাখলেন ঋতুরাজ গায়কোয়াডরা। সেটাই হল কার্যক্ষেত্রে। ভারতকে আর ব্যাটিংকরতেই হয়নি। কারণ ম্যাচ রেফারি বৃষ্টির মাত্রা দেখে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।
এশিয়ান গেমসের নিয়ম মতে, আইসিসির ক্রমতালিকায় শীর্ষে থাকার জন্য ভারতকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয়। ফলে মহিলা ক্রিকেট দলের পর পুরুষ ক্রিকেট দলও সোনা জিতে নিয়েছে।
এই প্রথম গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছে। প্রথমবারই গেমসের ক্রিকেটে ডাবল সোনা ভারতের। বিশ্বকাপের মঞ্চ থেকে রোহিত শর্মাও বলেছেন, আমি নিজে কখনও সোনা জিততে পারিনি। ঋতুরাজরা জিতেছে। ওদের শুভেচ্ছা জানাই।