Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ব্রিটিশ সাম্রাজ্যের পতন, আঁকা হল ভারতের জয়-তিলক

১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরুটা অবশ্য ভাল করতে পারে।

ব্রিটিশ সাম্রাজ্যের পতন, আঁকা হল ভারতের জয়-তিলক

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 25 January 2025 22:41

দ্য ওয়াল ব্যুরো : এলেন, দেখলেন এবং জয় করলেন। ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার তিলক বর্মার প্রশংসা যতই করা হোক না কেন, সেটাই কম মনে হবে। শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলেত নেমেছিল ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২ উইকেটে রোমাঞ্চকর জয়লাভ করে। পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। 

১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরুটা অবশ্য ভাল করতে পারে। একটা সময় তো ৬৬ রানে টিম ইন্ডিয়ার ৪ উইকেট পড়ে গিয়েছিল। এরপর দলের হাল ধরলেন ভারতের তরুণ ব্য়াটার তিলক বর্মা। ৩৯ বলে তাঁর ব্যাট থেকে একটি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। 

সবথেকে বড় কথা, এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা যখন নিয়মিত ব্যবধানে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, সেইসময় একটা দিক আঁকড়ে ধরে রাখেন তিনি। প্রথমে সূর্যকুমার যাদবের সঙ্গে ৩৯ রানের এবং তারপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৩৮ রানের দুটো সময়োপযোগী পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। আর এই দুটো পার্টনারশিপ ভারতের সামনে জয়ের রাস্তা প্রশস্থ করে দেয়। অবশেষে ৪ বল বাকি থাকতেই আসে সেই কাঙ্খিত জয়। ৭২ রানে অপরাজিত থাকেন তিলক। 

(বিস্তারিত আসছে...)


```