Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উসুল 'তিন গুনা লগান', ব্রিটিশদের হারিয়ে রেকর্ডবুকে টিম ইন্ডিয়া

দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে খুব একটা অসুবিধে হয়নি টিম ইন্ডিয়ার।

উসুল 'তিন গুনা লগান', ব্রিটিশদের হারিয়ে রেকর্ডবুকে টিম ইন্ডিয়া

হাফসেঞ্চুরির পথে অভিষেক শর্মা

শেষ আপডেট: 22 January 2025 22:26

দ্য ওয়াল ব্যুরো : ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হেসেখেলে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করেছে। একা অভিষেক শর্মাই ব্রিটিশদের হাত থেকে কেড়ে নিয়েছে ম্যাচ। সেইসঙ্গে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে কায়েম করেছে এক নয়া ইতিহাস। সবথেকে বেশি বল বাকি থাকতেই তারা এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক বলের ব্যবধানে ভারতের জয়

৪৩ বল : ১৩৩ রানের টার্গেট, কলকাতা, ২০২৫
১৩ বল :  ১৫৮ রানের টার্গেট, পুনে, ২০১২
১৩ বল :  ১৬৫ রানের টার্গেট, অহমেদাবাদ, ২০২১

এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্য়াট করতে নেমে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে তারা যে এই ম্যাচটা জিততে পারবে না, সেটা আগেই বুঝতে পারা গিয়েছিল। একা জস বাটলারই ইংল্য়ান্ড শিবিরের সেনাপতি হয়ে লড়াই করলেন। কিন্তু, অভিষেকের ৮ ছক্কার সামনে ইংল্যান্ডের যাবতীয় জারি-জুরি শেষ হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে খুব একটা অসুবিধে হয়নি টিম ইন্ডিয়ার। টার্গেট কমই ছিল। একমাত্র অভিষেক ছাড়া ভারতীয় ব্যাটারদের খুব বেশি আর মাথা ঘামাতে হয়নি। সূর্যকুমার যাদব (০), তিলক বর্মা (১৯) এবং সঞ্জু স্যামসন (২৬) কলকাতায় এসে ট্রামের টিকিট কাটলেও, অভিষেক কার্যত বুলেট ট্রেনে চেপে দৌড়তে শুরু করেন। তিনি ৫ চার এবং ৮ ছক্কায় ইংরেজ ক্রিকেটারদের থেকে 'লগান' উসুল করে নেন। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্স যে সমর্থকদের অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।


```