
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ টাই হয়ে গেল
শেষ আপডেট: 2 August 2024 22:24
দা ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ টাই হয়ে গেল। শুক্রবার কলম্বোর প্রেম দাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা তুলেছিল ২৩০ রান। সেই রান ভারত টপকাতে পারেনি। তারা থেমে গিয়েছে সেই ২৩০ রানেই।
ভারতীয় দলের একটা সময় ১৮৯ রানে সাত উইকেট পড়ে যায়। তখন ভাবা যায়নি তারা ২৩০ রান করতে পারবে। শেষমেশ অক্ষর প্যাটেল ( ৩৩) ও শিবম দুবে (২৫) রান করেছেন বলে তাও ম্যাচ টাই হয়েছে। না হলে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের নিয়ে দলকে সিরিজের প্রথম ম্যাচে হারতে হতো।
ওপেনার রোহিত ৪৭ বলে ৫৮ রান করেছেন। বিরাট কোহলি ২৪, শ্রেয়স ২৩, সুন্দর ৫ রান করেন। বিপক্ষের বোলার হাসারাঙ্গা তিন উইকেট নেন।
টসে জিতে নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। দলের ওপেনার পাথুম নিসাঙ্কা ৭৫ বলে ৫৬ রান করেছেন। পাশাপাশি দুনিথ ওয়ালেগে অপরাজিত ৬৭ রান করেছেন। শ্রীলঙ্কা ২৩০ রান করেছেন।
ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন।
একটা সময় ১০১ রানে পাঁচ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। তারপর সেই পরিস্থিতি থেকে দলকে বিপদমুক্ত করেছেন দুনিথ। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ছিলেন অক্ষর। ব্যাট হাতেও তিনি নজর কেড়েছেন। কিন্তু দল জিততে পারেনি।