
শেষ আপডেট: 13 March 2022 17:22
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় টেস্ট ম্যাচও (India Vs Sri Lanka) কি তিনদিনেই শেষ হয়ে যাবে? রবিবার ম্যাচ শেষে সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় দিনেও সবমিলিয়ে ১ উইকেট পড়ল। যদিও ম্যাচ শেষ হওয়ার আগেই পিচ নিয়ে প্রশ্ন ওঠে গেছে, তবুও ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এই বিতর্কে কিছুটা জল ঢালল।
দ্বিতীয় ইনিংসে রোহিতরা শ্রীলঙ্কা বোলিং ব্রিগেডের সামনে প্রথম ইনিংসের খরা কাটল। ৯ উইকেট হারিয়ে ৩০৩ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। জেতার জন্য শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের লক্ষ্য রেখে দেয় ব্লু ব্রিগেড।
দিনের শেষে শ্রীলঙ্কা এক উইকেট হারিয়ে ২৮ রান। ম্যাচ জিততে শ্রীলঙ্কার প্ৰয়োজন আরও ৪১৯ রান। হাতে ৯ উইকেট। তবে ভারতীয় বোলিংয়ের সামনে কি টিকে থাকতে পারবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

দ্বিতীয় ইনিংসে রোহিতরা শুরুটা ভালই করেছিলেন। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন রোহিত। তবে দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটে রান আসেনি। তবে প্রথম ইনিংসের মতই শ্রেয়স আইয়ারে ব্যাটও এদিনও কথা বলে। ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ঋষভের ব্যাটেও রান আসে। হাফ সেঞ্চুরি করে ক্রিজ ছাড়েন তিনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই শ্রীলঙ্কা ওপেনার থিরিমানকে হারায়। শূন্য রানে বুমরার বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। তবে দিনের ক্রিজে আছেন অধিনায়ক করুণারত্ন (১০) ও কুশল মেন্ডিস (১৬)।
এখন এটাই দেখার কাল ভারতীয় বোলারদের ঝুলিতে কী জাদু আছে? বাকি ৯ উইকেট তুলতে পারলেই ঘরের মাঠে টানা ১৫ টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়বে ভারত।
একদিনে দুই কাউন্সিলরকে গুলি করে খুন! পানিহাটিতে তৃণমূল, ঝালদায় কংগ্রেস