Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বার্বেডোজে আজ বিশ্বকাপ ফাইনাল ভেস্তে যেতে পারে বৃষ্টিতে

বার্বেডোজে মাঠে পিচ কভার ঢাকার কাজ চলছে

বার্বেডোজে আজ বিশ্বকাপ ফাইনাল ভেস্তে যেতে পারে বৃষ্টিতে

শেষ আপডেট: 29 June 2024 14:21

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ভারতের। শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি ২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ গতরাত থেকে বৃষ্টির জেরে ব্রিজটাউন মাঠে জল জমে রয়েছে। 

ভারতীয় সময়ে আজ রাত আটটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে খেলা শুরুর পর থেকে বৃষ্টি হতে পারে। যত সময় বাড়বে ততই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে তারা। সেক্ষেত্রে খেলা শনিবার না হলে রবিবার আবার শুরু থেকেই হবে। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত হলেও ভারত ৬৮ রানে জিতে ফাইনালে উঠেছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে। 

এদিন খেলা শুরুর জন্য আম্পায়াররা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে সিদ্ধান্ত জানাবেন। খেলা অন্তত দশ ওভার হতেই হবে। সেখানে টাই হলে সুপার ওভার হবে। 

এবার বিশ্বকাপে বৃষ্টি দারুণ প্রভাব ফেলেছে। আমেরিকাতেও বৃষ্টি ভুগিয়েছে। তার মধ্যে ভারতের কাছে এক যুগ পরে আইসিসি ট্রফিতে কাপ জয়ের সুযোগ রয়েছে। এবার ফাইনালে খেলতে নামা দুটি দলই অপরাজিত থেকে কাপ যুদ্ধে নামছে।


```