Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রোটিয়াদের আগুনে বোলিংয়ের কাছে আত্মসমর্পণ রোহিতদের! একা কুম্ভ হলেন রাহুল

কাগিসো রাবাডা একাই ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন।

প্রোটিয়াদের আগুনে বোলিংয়ের কাছে আত্মসমর্পণ রোহিতদের! একা কুম্ভ হলেন রাহুল

শেষ আপডেট: 27 December 2023 01:15

দ্য ওয়াল ব্যুরো: একে বৃষ্টি, দুইয়ে দক্ষিণ আফ্রিকা বোলারদের আগুনে বোলিং—সবমিলিয়ে টেস্টের প্রথম দিনেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। প্রথমে কিছুটা বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং শেষের দিকে কে এল রাহুলের লড়াইয়ে কিছুটা ভদ্রস্থ রান দাঁড় করাতে পেরেছেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেট হারিয়ে ২০৮ রান।

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে বল করেছেন মাত্র ৪ জন বোলার। তাদের মধ্যে কাগিসো রাবাডা একাই ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। এছাড়া নান্দ্রে বার্গার ২টি ও মার্কো জ্যানসেন একটি উইকেট নিয়েছেন। জেরাল্ড কোটজি কোনও উইকেট পাননি। তিন উইকেট পড়ে যাওয়ার পর বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা ধরে খেলার চেষ্টা করলেও রাবাডার বোলিংয়ের সামনে বশ্যতা শিকার করেন

শেষ অবধি চাপের মুখে কে এল রাহুল নির্ভরযোগ্য ব্যাটিং না করলে কী অবস্থা হত, সেটাই ভাবনার। প্রথম দিনের শেষে অপরাজিত ৭০ রান করেছেন তিনি। দিনের শেষে তিনি একা কুম্ভ হয়ে ইন্ডিয়াকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গেলেন। এদিন খেলার শুরু থেকেই যেন বিপত্তি সঙ্গী ছিল। প্রথমে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হল। এরপর রাবাডা-বার্গারদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে যেন কার্যত আত্মসমর্পণ করলেন রোহিতরা।

মাত্র ২৪ রানের মধ্যেই ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। বিশ্বকাপ ফাইনালের পর এদিন প্রথম মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। তিনি করলেন মাত্র ৫ রান। তিন নম্বরে নামা শুভমান গিলের রান ২। যশস্বী জয়সওয়াল করলেন ১৭ রান। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন। বিরাট করেন ৩৮ আর শ্রেয়স ৩১। তাঁদের ব্যাটিং কিছুটা অক্সিজেন জুগিয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু পরপর দুজনকেই সাজঘরে ফেরান রাবাডা। মাত্র ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত।

এমন অবস্থায় ত্রাতা হন কেএল রাহুল। রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহদের নিয়ে জুটি বেঁধে দলকে ২০০-র গণ্ডি পার করান। বলা চলে দিনের শেষে রাহুলের ব্যাটিংয়ে ভর করেই ২০৮ রানের ইনিংস গড়তে পেরেছে ভারতীয় দল। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ। ৫৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। এবার দ্বিতীয় দিনে সবার নজর থাকবে রাহুল সেঞ্চুরি করতে পারেন কিনা


```