
শেষ আপডেট: 16 October 2023 20:38
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের সময় রেকর্ড মানুষ মোবাইলে খেলা দেখেছিল। সেই রেকর্ড ভেঙে গিয়েছে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচে।
আইপিএলে টি ২০ ক্রিকেটের ধামাকায় গা ভাসান ক্রিকেটপ্রেমী মানুষ। এমন অনেকেই রয়েছেন যাঁরা ক্রিকেট বোঝেন না, কিন্তু কোটিপতি লিগের ঢকান্নিনাদ দেখতে মাঠে হাজির হয়ে যান।
বিদেশি ও স্বদেশী তারকাদের একসঙ্গে দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে চান না কেউই। এবারের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে টিভি দর্শকের সংখ্যা অনেক বেশি হয়েছে। মোট সাড়ে তিন কোটি মানুষ খেলা দেখেছেন মোবাইলে। জিও সিনেমা অ্যাপে একসঙ্গে বসে খেলা দেখেছেন এত মানুষ।
এমন দৃষ্টান্ত এবার আইপিএলে কোনও ম্যাচে তো দূরের কথা, ফাইনালেও হয়নি। সেই উন্মাদনাকেও ম্লান করে দিয়েছে ভারত-পাক দ্বৈরথ।
বিশ্বকাপের এই আকর্ষণে বোর্ড কর্তাদের মুখে কোটি টাকার হাসি। এমনকী মুকেশ আম্বানির কোম্পানিও ফুলেফেঁপে ঢোল হচ্ছে। মোবাইলেই খেলা দেখেছেন এত মানুষ, তা হলে সেদিন টিভিতে কত দর্শক খেলা দেখেছেন, সেই হিসেবের অপেক্ষাও মিডিয়াকূল।