Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs Pakistan: ঠুক ঠুক করে ব্যাটিং, পাকিস্তানের খেলা দেখে পাচ্ছে ঘুম! ট্রোলের বন্যা

একটা সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ১৯৮ বলের মধ্যে ১১১টা ডট বল খেলেছিল।

India vs Pakistan: ঠুক ঠুক করে ব্যাটিং, পাকিস্তানের খেলা দেখে পাচ্ছে ঘুম! ট্রোলের বন্যা

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ

শেষ আপডেট: 23 February 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে শেষ হয়েছে পাকিস্তানের ব্যাটিং। ভারতের বিরুদ্ধে তারা ২৪১ রান করে অলআউট হয়ে যায়। মিডল ওভারে অধিনায়ক মহম্মদ রিজওয়ান (৪৬) এবং সাউদ শাকিল (৬২) যদি দলের হাল না ধরতেন, তাহলে এই রানটাও স্কোরবোর্ডে উঠত কি না, সন্দেহ পয়েছে। কিন্তু, একটা সময় তাঁরা যথেষ্ট স্লো ব্যাটিং করছিলেন। আর সেটা দেখেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের ঝড় বইতে শুরু করে। ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে এমন একটি হাস্যকর পোস্ট করেছে, তা দেখার পর সকলেই হাসাহাসি শুরু করে দিয়েছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে এই চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ক্রিকেট দল ভারতকে হারিয়েই খেতাব জয় করেছিল। সেই সময় পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ। এই বছর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন মহম্মদ রিজওয়ান। ভারতের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইনিংস দলকে উপহার দেন তিনি। শুরুর দিকে বাবর আজম এবং ইমাম উল হক যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন, সেইসময় পাকিস্তান যথেষ্ট বেকায়দায় পড়েছিল। সেইসময় রিজওয়ান এবং শাকিল দলের হাল ধরেন। ধীরেসুস্থে তাঁরা পাকিস্তানের রানের ভিত মজবুত করেন। 

একটা সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ১৯৮ বলের মধ্যে ১১১টা ডট বল খেলেছিল। আর এই শ্লথ ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইতে শুরু করে। ১০ থেকে ২০ ওভারের মধ্যে পাকিস্তান ক্রিকেট দলের স্লো রান রেট দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি মজার পোস্ট করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম ১০ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৫৫ রান করেছিল। আর পরের ১০ ওভারে তারা বিনা উইকেটে ২৬ রান করেছে। ট্রোল করার ক্ষেত্রে পিছিয়ে ছিল না পঞ্জাব কিংসও। বলিউড সিনেমা 'ওয়ান্টেড'-এর একটি দৃশ্য তারা টুইট করে। 

দেখে নিন কে কী বলেছেন:

ইনিংস বিরতিতে সাউদ শাকিল বললেন, 'আমি সুযোগ নিচ্ছিলাম। তবে ওই জায়গায় আউট হওয়া একেবারে উচিত হয়নি। শুরুর দিকে বলটা ব্যাটে ঠিকটাক আসছিল না। পাশাপাশি সুইংও ছিল। উইকেটের গতি কিছুটা হলেও শ্লথ। ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করতে হলে, শুরু থেকেই উইকেট শিকার করতে হবে।'


```