Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখনউতে টস জিতে রোহিতদের প্রথম ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড, কেমন হল ভারতের প্রথম একাদশ

ভারতের বিরুদ্ধে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতে রোহিত শর্মাদের প্রথমে ব্যাট করতে পাঠালেন তিনি। 

লখনউতে টস জিতে রোহিতদের প্রথম ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড, কেমন হল ভারতের প্রথম একাদশ

শেষ আপডেট: 29 October 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো: লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে পাঁচটি ম্যাচই জিতেছে ভারত। এই ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতে রোহিত শর্মাদের প্রথমে ব্যাট করতে পাঠালেন তিনি।

হার্দিক পান্ডিয়া চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারবেন না। জানা যাচ্ছে, পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে খেলানো হয়েছিল। যদিও সেই ম্যাচে রান পাননি তিনি। তবে রবিবারের ম্যাচেও সেই সূর্যকুমারের ওপরই ভরসা রাখলেন রোহিত শর্মা।

সূর্যকুমার ছাড়াও কিউয়িদের বিরুদ্ধে মহম্মদ শামিকে খেলানো হয়েছিল। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নেন তিনি। তারপরও অনেকেই ভেবেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। সেই নিয়ে জল্পনাও চলছিল। তবে রোহিত জানিয়ে দেন, উইনিং কম্বিনেশন এখনই ভাঙতে চান না। অর্থাৎ মহম্মদ শামিই খেলবেন এই ম্যাচে। 

চলতি বিশ্বকাপে ভারত পাঁচটা ম্যাচ জিতলেও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাত্র একটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে তারা। ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে মান রক্ষা করতে চাইবে ইংল্যান্ড। অন্যদিকে, রোহিতরা চাইছেন এই ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।


```