Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রানের বন্যা না আগুন বোলিং, চতুর্থ টি-২০'তে কেমন হবে উইকেটের মেজাজ?

ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর রহস্য ইংরেজ ব্যাটাররা যেন কিছুতেই উদ্ধার করতে পারছেন না।

রানের বন্যা না আগুন বোলিং, চতুর্থ টি-২০'তে কেমন হবে উইকেটের মেজাজ?

পুনের উইকেটে স্পিনাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন

শেষ আপডেট: 29 January 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা এবং চেন্নাইয়ে হারের পর রাজকোটে ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে তারা ২৬ রানে জয়লাভ করেছে। এই জয়ের পাশাপাশি পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে ব্রিটিশ ক্রিকেটাররা কিছুটা হলেও অক্সিজেন বাঁচিয়ে রেখেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সূর্য অ্যান্ড কোম্পানি এই সিরিজে ৩-০ ব্যবধানে লিড নেওয়ার চেষ্টা করলেও, রাজকোটে সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। তবে চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করতে চাইবে। পাশাপাশি বাটলার ব্রিগেড এই ম্যাচে জয়লাভ করে সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে। 

কেমন হতে চলেছে পুনের উইকেট?

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-২০ ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই উইকেটে সচরাচর ব্যাটারদের আধিপত্য দেখতে পাওয়া যায়। পুনের উইকেটে সাধারণত চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। এই উইকেটে বোলারদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে। যদিও এই উইকেট থেকে স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। কিন্তু, সন্ধ্যাবেলা এই ম্যাচ আয়োজিত হওয়ার কারণে শিশির অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে।

এই সিরিজে ভারতীয় স্পিনাররা এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর রহস্য ইংরেজ ব্যাটাররা যেন কিছুতেই উদ্ধার করতে পারছেন না। অন্যদিকে, তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের হয়ে আদিল রশিদও ম্যাচজয়ী স্পেল করেছিলেন।

কী বলছে পরিসংখ্যান?

এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট চারটে টি-২০ ম্যাচ খেলেছে। ২০১২ সালে প্রথম টিম ইন্ডিয়া এই মাঠে খেলতে নেমেছিল। পুনের এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের জয়ের শতকরা হার ৫০-৫০। কারণ এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২ ম্যাচে জয়লাভ করেছে। বাকি ২ ম্যাচে তারা হেরে গিয়েছে। এই মাঠে যে দল টস জিতবে, তারা প্রথমে ব্যাট করতে চাইবে। এই উইকেটে টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কা সর্বাধিক ২০৬-৬ রান করেছিল। ভারত এই উইকেটে সর্বনিম্ন ১০১ রান করেছিল।


```