
ফ্লোরিডার মাঠে সুপার সপার চালিয়েও কোনও কাজ হল না।
শেষ আপডেট: 15 June 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো: গত তিনদিন ধরে যে আশঙ্কা চলছিল, সেটাই শনিবার হল শেষমেশ। আমেরিকার ফ্লোরিডায় ভারত ও কানাডা ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির কারণে। শেষ দুই ঘণ্টায় নতুন করে বর্ষণ না হলেও টানা ক’দিন যে বৃষ্টি হয়েছে, তাতে মাঠ পুরো ভিজে ছিল। সুপার সপার নামিয়েও খেলা শুরু করা যায়নি।
চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে রোহিতরা সুপার এইটের শীর্ষ স্থান দখল করেছে। তারা চলতি টি ২০ বিশ্বকাপে এখনও একটি ম্যাচও হারেনি। তবে ভারতীয় দলের চিন্তার কারণ হয়ে থাকল বিরাট কোহলির রান না পাওয়া। তিন ম্যাচে রান যথাক্রমে ১, ৪, ০। কানাডা ম্যাচে সুযোগ ছিল দলের ভুলত্রুটি শুধরে সুপার এইটে নামা। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।
???? UPDATE ????
— BCCI (@BCCI) June 15, 2024
The #CANvIND match has been called off due to wet outfield.
Both the teams share a point each.#T20WorldCup | #TeamIndia
???? ICC pic.twitter.com/6KiRpe9Y2D
ফ্লোরিডায় শুক্রবার আমেরিকা ও আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছিল। তারপর থেকেই শঙ্কা ছিল ভারতের ম্যাচ হবে তো? কারণ স্টেডিয়াম থেকে দুই কিলোমিটার জায়গা জুড়ে বন্যার মতো পরিস্থিতি। টানা চারদিন বৃষ্টি হয়েই গিয়েছে। মাঠে অবশ্য এদিন দুই দলের ক্রিকেটাররা এসেছিলেন। মাঠের মধ্যেই এদিন ভলি খেলেন কোহলি, সূর্যকুমাররা। দুইবার মাঠ পরীক্ষার পরে আম্পায়ার খেলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।