Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচের আগে বাজির ধোঁয়া থেকে দূষণ ভাবাচ্ছে বোর্ডকে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টি-২০ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে ৩ নভেম্বরের এই ম্যাচে চিন্তা দূষণ নিয়ে।  দীপাবলির ধোঁয়া এখন থেকেই ভাবাচ্ছে বোর্ডকে। দূষণ যে তাদের নিয়ন্ত্রণের বাইরে সে কথা অসহায় ভাবে ম

ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচের আগে বাজির ধোঁয়া থেকে দূষণ ভাবাচ্ছে বোর্ডকে

শেষ আপডেট: 27 October 2019 04:46

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টি-২০ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে ৩ নভেম্বরের এই ম্যাচে চিন্তা দূষণ নিয়ে।  দীপাবলির ধোঁয়া এখন থেকেই ভাবাচ্ছে বোর্ডকে। দূষণ যে তাদের নিয়ন্ত্রণের বাইরে সে কথা অসহায় ভাবে মেনে নিয়েছেন আয়োজকরা। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ফিরোজ শাহ কোটলাতেই মাস্ক পরে খেলতে নামের শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ চলাকালীন শ্বাসকষ্টের জন্য মাঠ ছেড়েছিল শ্রীলঙ্কা দল। দলের কয়েক জন অসুস্থ বোধ করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। তার পরেও কেন দীপাবলির ঠিক পরেই কেন সেই ফিরোজ শাহ কোটলাতেই ম্যাচ দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই? রোটেশন পদ্ধতি মেনেই আয়োজনের দায়িত্ব দিতে হয় বিসিসিআই-কে।  তা ছাড়া সফররত দল ট্রাভল রুটের কথাও মাথায় রাখতে হয়। সেই মতো দিল্লির ক্রিকেট বোর্ডকেই এই ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। টি-২০ ম্যাচ রাতে হয়, তাই দীপাবলির ঠিক পরে নৈশালোকে ক্রিকেট ম্যাচের আয়োজন করলেও কোনও সমস্যা হবে না, আপাতত এই আশাতেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তাদের আশায় জল ঢেলে দিতে পারে দীপাবলির আগে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) রিপোর্ট। দিল্লির বাতাসের অবস্থা খুব খারাপ (ভেরি পুওর) বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। একিউআই ইন্ডেক্সে ০-৫০ পর্যন্ত সূচককে ধরা হয় ভাল, ৫১-১০০ সূচককে ধরা হয় সন্তোষজনক, ১০০-২০০ হল চলনসই, ২০১-৩০০ সূচকের অর্থ খারাপ ৩০১-৪০০ হল অত্যন্ত খারাপ। সূচক ৪০০ ছাড়িয়ে গেলে তাকে ভয়াবহ বলে ধরা হয়, সূচক ৪০০ ছাড়ালে তা স্বাস্থ্যের পক্ষেও খারাপ। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনে প্রকাশিত গল্প: সুনা সাঁওতালের কেঁদরার ছো https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

```