Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের বিরুদ্ধে সাকিব নেই! পুণেতে প্রথম ব্যাট করবে বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে সাকিব নেই! পুণেতে প্রথম ব্যাট করবে বাংলাদেশ

শেষ আপডেট: 19 October 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যিই হল। চোটের কারণে ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তাঁর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিরুদ্ধে টস জিতল ভারত। টস জিতে রোহিতদের প্রথম বল করতে পাঠালেন শান্ত। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন করল না ভারত। পাকিস্তানের বিরুদ্ধে যে দল নামিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়, বাংলাদেশের বিরুদ্ধে সেই একই টিম খেলাচ্ছেন তিনি। 

বিশ্বকাপের ভারত ও বাংলাদেশ চারবার মুখোমুখি হয়েছে। তারমধ্যে ভারত তিনবারই জিতেছে, বাংলাদেশ জয় পেয়েছে ২০০৭ সালে। পুণেতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটেই রয়েছে। সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশের কাছে বড় ধাক্কা। 

ভারতের পেস বিভাগের দুই সেরা অস্ত্র জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ দারুণ ছন্দে আছেন। বাংলাদেশের বিরুদ্ধেও এই দুই অস্ত্র ব্যবহার করছে ভারত। স্পিন বিভাগে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা আছেন। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া খেলছেন। তৃতীয় স্পিনার হিসেবে খেলবেন শার্দুল ঠাকুর। বাংলাদেশ চাইছে প্রথমে ব্যাট করে ভারতকে বড় রানের টার্গেট দিতে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের রান কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই দেখার। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।


```