Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs Bangladesh: ব্যাপক চাপে পড়বে ভারত, হুঙ্কার বাংলাদেশি ক্রিকেটারের

জসপ্রীত বুমরাহের পরিবর্তে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এসেছেন হর্ষিত রানা।

India vs Bangladesh: ব্যাপক চাপে পড়বে ভারত, হুঙ্কার বাংলাদেশি ক্রিকেটারের

টিম ইন্ডিয়াকে নিয়ে মন্তব্য করলেন ইমরুল কায়েস

শেষ আপডেট: 18 February 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার ইমরুল কায়েস জানিয়েছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর একটা সুবর্ণ সুযোগ টাইগারবাহিনীর সামনে রয়েছে। কারণটাও অবশ্য জানিয়েছেন তিনি। ইমরুলের কথায়, ভারতীয় ক্রিকেট দলে জসপ্রীত বুমরাহের অভাবই বাংলাদেশকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।

টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াডে জসপ্রীত বুমরাহের নাম রাখা হয়েছিল। কিন্তু, পিঠের চোটে তিনি শেষপর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। জসপ্রীত বুমরাহের পরিবর্তে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এসেছেন হর্ষিত রানা। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যথেষ্ট নজরকাড়া বোলিং করেছেন তিনি।

ইমরুল কায়েস বললেন, 'ভারত যথেষ্ট শক্তিশালী ক্রিকেট দল। ওদের ব্যাটিং লাইনআপ এবং বোলিং আক্রমণ যথেষ্ট ভাল। কিন্তু, এই স্কোয়াডে জসপ্রীত বুমরাহ খেলছে না। গত ২ বছরে ভারতীয় ক্রিকেট দলের জন্য ও কেমন পারফরম্যান্স করেছে, সেটা আমরা সকলেই জানি। টিম ইন্ডিয়ায় ওর অভাবটাই কাজে লাগাতে হবে বাংলাদেশকে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে কায়েস ৩৯ টেস্ট, ৭৮ ওডিআই এবং ১৪ টি-২০ ম্যাচ খেলেছেন কায়েস। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানের কথাও উল্লেখ করেন। গত বছর ভারতে খেলে যাওয়ার পর থেকে সাকিবকে আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি। এছাড়া তাঁর বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেকারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না।

কায়েস বললেন, 'এই টুর্নামেন্টে আমি অবশ্যই সাকিবকে মিস করব। ও যথেষ্ট ভাল একজন ক্রিকেটার। যে কোনও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট স্ট্রাগল করছে। সাকিব না খেলার জন্য এই স্ট্রাগলটা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলে একজন অতিরিক্ত স্পিনার নেওয়া দরকার ছিল। আর এটাই মূল সমস্যা।'

২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু, শেষ চারের লড়াইয়ে তারা ভারতের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল। বার্মিংহামের এজবাস্টনে এই ম্যাচের আয়োজন করা হয়। আর সেইসঙ্গে প্রতিযোগিতা থেকে বাংলাদেশ বিদায় নেয়।


```