
টস করছেন রোহিত শর্মা
শেষ আপডেট: 4 March 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে সময় বাকি নেই। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টক্কর ইতিমধ্য়ে শুরু হয়ে গিয়েছে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচের জন্য অপেক্ষা করছে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে গত ২৭ বছরে কোনও দল টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি। মঙ্গলবারের (৪ মার্চ) ম্যাচে কোন দল শেষপর্যন্ত জয়লাভ করবে, সেটা আপাতত দেখার।
এই ম্যাচে আবারও টস হারলেন রোহিত শর্মা। তিনি বললেন, 'প্রথমে ব্যাটিং এবং বোলিং, দুটো সিদ্ধান্তের জন্যই আমি প্রস্তুত ছিলাম। এখানে উইকেটের চরিত্র একেবারে ভিন্ন। ফলে মাথার মধ্যে যদি দুটো সিদ্ধান্তই থাকে, তাহলে টস হারলেও তা গায়ে লাগে না। এখানে আমরা তিনটে ম্যাচ খেলেছি। প্রত্যেকটা ম্যাচে উইকেটের ভিন্ন আচরণ লক্ষ্য করেছি। প্রত্যেকটা পিচের একটা আলাদা চরিত্র রয়েছে। যে যত ধীরগতিতে বল করতে পারবে, সেই তত বেশি সাফল্য পাবে। সেকারণে আমরা দলের প্রথম একাদশে কোনও বদল করিনি।'
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের উপরিভাগ যথেষ্ট শুষ্ক। এখানে স্পিন বোলারদের দাপট যে কতখানি দেখতে পাওয়া যাবে, সেটা নিউজিল্যান্ড ম্যাচেই স্পষ্ট করে দিয়েছিল ভারত। একা বরুণ চক্রবর্তীই শিকার করেছিলেন পাঁচটি উইকেট। আজও সেই স্পিনের উপরই ভরসা রাখলেন রোহিত। শর্মাজি'র চাণক্য নীতি সেমিফাইনালে কাজে লাগে কি না, সেদিকেই আপতত তাকিয়ে গোটা ভারত।