Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ উড়ে যাবে টিম ইন্ডিয়া, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সফরসূচি

আইপিএল শেষ হতে না হতেই একগুচ্ছ টুর্নামেন্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জুনের শেষ পর্বে ইংল্যান্ড সফর।

ইংল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ উড়ে যাবে টিম ইন্ডিয়া, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সফরসূচি

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 15 April 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ হতে না হতেই একগুচ্ছ টুর্নামেন্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জুনের শেষ পর্বে ইংল্যান্ড সফর। প্রথমে টেস্ট। তারপর একদিনের ক্রিকেট। চলবে ২০ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত। তার সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷

দেশে ফেরার পর রোহিত, কোহলি, হার্দিকরা উড়ে যাবেন বাংলাদেশ। যার ক্যালেন্ডার প্রকাশিত হল আজ। ঠিক হয়েছে ১৭ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ট্যুর চলবে। ওয়ান ডে, টি-২০—এই দুই ফর্ম্যাটে খেলা হবে। সূচি অনুযায়ী, মোট ছয়টি ম্যাচ আয়োজনের কথা। বেছে নেওয়া হয়েছে দুটি ভেন্যু—মিরপুর ও চট্টগ্রাম।

সফরসূচির পূর্ণাঙ্গ তালিকা:
ওয়ান ডে:

প্রথম ম্যাচ: ১৭ অগস্ট, রবিবার— শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

দ্বিতীয় ম্যাচ: ২০ অগস্ট, বুধবার— মিরপুর

তৃতীয় ম্যাচ: ২৩ অগস্ট, শনিবার— জাহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

টি-২০:

প্রথম ম্যাচ: ২৬ অগস্ট, মঙ্গলবার— চট্টগ্রাম

দ্বিতীয় ম্যাচ: ২৯ অগস্ট, শুক্রবার— মিরপুর

তৃতীয় ম্যাচ: ৩১ অগস্ট, রবিবার— মিরপুর


```