Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হারিকেন বেরিলের তাণ্ডবে এখনও বার্বাডোজে রোহিতরা, অনিশ্চিত বিশ্বজয়ীদের ঘরে ফেরা

শনিবার ভারতীয় সময়ে দেড়টায় বিশ্বজয় করেছেন রোহিত শর্মারা। তারপরে সব মিলিয়ে দু’দিন কেটে গিয়েছে, অথচ এখনও ঘরে ফেরা হল না বিশ্বজয়ীদের।

হারিকেন বেরিলের তাণ্ডবে এখনও বার্বাডোজে রোহিতরা, অনিশ্চিত বিশ্বজয়ীদের ঘরে ফেরা

শেষ আপডেট: 1 July 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার ভারতীয় সময়ে দেড়টায় বিশ্বজয় করেছেন রোহিত শর্মারা। তারপরে সব মিলিয়ে দু’দিন কেটে গিয়েছে, অথচ এখনও ঘরে ফেরা হল না বিশ্বজয়ীদের।

হারিকেন বেরিলের তাণ্ডব চলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে, ব্যতিক্রম নয় সমুদ্রবেষ্টিত বার্বাডোজের ব্রিজটাউনও। যে কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। বলে দেওয়া হয়েছে, এই সামুদ্রিক ঝড়ের কারণে কেউ যেন বাড়ির বাইরে না বেরন।

সেই হিসেবেই ভারতীয় দল টিম হোটেলে বন্দি রয়েছেন। হোটেল কর্তৃপক্ষ বারবার টিম ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কোনও ক্রিকেটার যেন হোটেলের বাইরে না বেরন। রবিবার সকাল থেকেই বৃষ্টি ও দমকা হাওয়া বইছে বার্বাডোজে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, প্রায় ১৪৫ কিমি গতিবেগে হাওয়া বইবে সোমবার রাত থেকে। পুরো শহর জুড়ে কার্ফু চেহারা নিয়েছে। এমনকী বার্বাডোজ বিমানবন্দরও শুনশান। কোনও বিমান ওঠা-নামা করছে না।

ভারতীয় দলের বার্বাডোজ থেকে নিউইয়র্কের বিমান ছিল সোমবার সন্ধ্যার দিকে। কিন্তু যা পরিস্থিতি বৃহস্পতিবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মুশকিল। তাই ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েও ঘরে ফেরা পিছিয়ে গিয়েছে।

ক্রিকেটাররা তো বটেই, পাশাপাশি যেসব প্রাক্তনরা ধারাভাষ্য দিতে গিয়েছিলেন, তাঁরাও আটকে পড়েছেন। বাংলাদেশের সাংবাদিক উৎপল শুভ্র এদিন দ্য ওয়ালের প্রতিনিধিকে জানিয়েছেন, ‘‘আমরা রবিবার সকালেও সমুদ্রে গিয়েছিলাম, সেইসময়ও সমুদ্র শান্ত ছিল। পরিবেশ একেবারে মনোরম ছিল। তখনও বুঝতে পারিনি বিকেলের পর থেকে আবহাওয়ার এত আমূল বদল ঘটবে।’’

বাংলাদেশের নামী দৈনিকের সাংবাদিক আরও বলেছেন, ‘‘আমাদেরও ভারতীয় দলের মতোই নিউইয়র্ক হয়ে ঢাকার বিমান ধরার কথা ছিল সোমবার রাতে, কিন্তু যা পরিস্থিতি টিকিট বাতিল করে দিতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানের সিডিউল ঘোষণা করবে, ততক্ষণ আটকে পড়ে রয়েছি। আরও খারাপ লাগছে, এত সুন্দর শহরে বাইরেও যেতে পারছি না, নিজেদের খুব হতাশ লাগছে!’


```