
শেষ আপডেট: 30 November 2023 20:57
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরই ভারতীয় ক্রিকেট দল উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা। সেখানে লম্বা সিরিজি খেলবে তারা। টেস্ট, ওয়ানডে, টি২০--- তিন ফরম্যাটেই সিরিজ আছে ভারত-দক্ষিণ আফ্রিকার। এই সফরে ওয়ানডে ও টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।
বিরাট যে সাদা বলের ক্রিকেট খেলতে খুব একটা আগ্রহী নন, তা আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন তিনি। রোহিতও ছুটির আবেদন জানিয়েছিলেন। সেইসব মাথায় রেখেই এদিন বৈঠকে বসেছিল বিসিসিআই। অনেকেই মনে করেছিলেন রোহিতকে অধিনায়ক রেখে টি২০ ও ওয়ানডে সিরিজের দল সাজাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বৃহস্পতিবার দল ঘোষণার পর সেই চিত্র পাল্টে গেল।
রোহিত ও বিরাটকে ছাড়াই টি২০ ও ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সেখানে দেখা গেল, টি২০ সিরিজের ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা। ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক বাছা হয়েছে কেএল রাহুলকে।
ভারতের টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
India’s squad for 3 T20Is: Yashasvi Jaiswal, Shubman Gill, Ruturaj Gaikwad, Tilak Varma, Suryakumar Yadav (C), Rinku Singh, Shreyas Iyer, Ishan Kishan (wk), Jitesh Sharma (wk), Ravindra Jadeja (VC), Washington Sundar, Ravi Bishnoi, Kuldeep Yadav, Arshdeep Singh, Mohd. Siraj,…
— BCCI (@BCCI) November 30, 2023
ভারতের ওয়ানডে স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড, সাই সুন্দর, তিলক ভার্মা, রজত পাতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মুকেশ শর্মা, আবেশ খান, আর্শদীপ সিং,, দীপক চাহর।
India’s squad for 3 ODIs: Ruturaj Gaikwad, Sai Sudharsan, Tilak Varma, Rajat Patidar, Rinku Singh, Shreyas Iyer, KL Rahul (C)(wk), Sanju Samson (wk), Axar Patel, Washington Sundar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Mukesh Kumar, Avesh Khan, Arshdeep Singh, Deepak Chahar.#SAvIND
— BCCI (@BCCI) November 30, 2023
কেন টি২০ ও ওয়ানডে সিরিজে বিরাট, রোহিত ও মহম্মদ শামিরা নেই তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই জানিয়েছে, বিরাট ও রোহিত দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন। তাই তাঁদের অনুরোধের কথা মাথায় রাখা হয়েছিল। অন্যদিকে, মহম্মদ শামি বর্তমানে চিকিৎসাধীন। তাই তাঁর ফিটনেস বিচার করার পর ফের তিনি দলে ফিরবেন।