Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

টেস্টে এক ধাপ নামলেও সাদা বলের শীর্ষে ভারত

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পাশাপাশি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত (India)। যার ফলে টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে।

টেস্টে এক ধাপ নামলেও সাদা বলের শীর্ষে ভারত

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 5 May 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল চলাকালীন খুশির খবর এল ভারতীয় ক্রিকেটে। সোমবার আইসিসি (International Cricket Council) টেস্ট (Test), ওডিআই (ODI) এবং টি-টোয়েন্টি (T-20) র‍্যাঙ্কিং (ICC Ranking) প্রকাশ করেছে। তাতে সাদা বলের (White Ball) ক্রিকেটের দুই সংস্করণের শীর্ষেই রয়েছে ভারত (India)। এর আগেও অবশ্য একদিনের ও কুড়ি-বিশের তালিকার শীর্ষেই ছিল ভারত।

তবে এই দুই তালিকার শীর্ষে থাকলেও টেস্ট ফরম্যাটে এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে এখন টিম ইন্ডিয়া। টেস্ট র‍্যাঙ্কিংর শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছে অস্ট্রেলিয়া।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পাশাপাশি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত (India)। যার ফলে টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট (Rating Point) ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির রানার-আপ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা পাঁচ রেটিং পয়েন্টের উন্নতি করে চতুর্থ স্থানে পৌঁছেছে।

ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানেরও। চার পয়েন্ট উন্নতি করে সপ্তম স্থানে পৌঁছেছে তারা। ইংল্যান্ড চার পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট বাড়িয়ে নবম স্থানে উঠে এসেছে, আর বাংলাদেশ চার পয়েন্ট কমে দশম স্থানে নেমে গিয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন এখন। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এবার ধরে রাখল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পয়েন্টের ব্যবধান কমিয়েছে। ১০ পয়েন্ট থেকে ব্যবধান কমে ৯ পয়েন্ট হয়েছে। এই ফরম্যাটে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। এরপরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। এরপর রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেটের সনাতনী ফরম্যাটে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তার রেটিং পয়েন্ট ১১৩ হয়েছে। ভারত রয়েছে চতুর্থ স্থানে।


```