Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

India-Pakistan Conflict: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে সংকটে কারেন পরিবার

স্যাম খেলেন চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে, আর টম লাহোর কালান্দার্সের (Lahore Kalanders) অংশ।

India-Pakistan Conflict: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে সংকটে কারেন পরিবার

টম ও স্যাম কারেন

শেষ আপডেট: 9 May 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) কারেন পরিবার (Curran Family) বিখ্যাত ক্রিকেটের জন্য। এই পরিবারের দুই সদস্য ইংল্যান্ড জার্সিতে বাইশ গজে খেলেছেন। টম কারেন (Tom Curran) ও স্যাম কারেন (Sam Curran) দুই ভাই। দুই জনই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে টমের কেরিয়ারে উল্লেখযোগ্য ঘটনা না থাকলেও স্যামের ক্যাবিনেটে টি-২০ বিশ্বকাপের খেতাব রয়েছে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন এই দুই ভাই। তবে তাঁদের পরিবারে এখন দুশ্চিন্তার কালো মেঘ।

আসলে আইপিএল (IPL) ও পিসিএলে (PCL) খেলার জন্য এখন যথাক্রমে ভারত ও পাকিস্তানে রয়েছেন স্যাম ও টম। আর এখন এই দুই দেশের মধ্যে চলছে তীব্র উত্তেজনা। তৈরি হয়েছে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি। স্বাভাবিক ভাবেই চিন্তায় রয়েছে কারেন পরিবার।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশকেই প্রভাবিত করেছে। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তে পাকিস্তানের হামলার পর ভারতও পাল্টা জবাব দেয়। এর ফলে উভয় দেশের ক্রিকেট টুর্নামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উত্তেজনার মাঝেই দুই ক্রিকেটার ভাই বিপাকে পড়েছেন।

২৬ বছর বয়সি স্যাম কারেন আইপিএল ২০২৫-এর অংশ এবং ৩০ বছরের টম কারেন পিএসএল ২০২৫-এর অংশ। স্যাম খেলেন চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে, আর টম লাহোর কালান্দার্সের (Lahore Kalanders) অংশ। এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল বাতিল করেছে। একই সঙ্গে পাকিস্তানও পিএসএল স্থানান্তরের পরিকল্পনা করেছে।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের বিমান পরিষেবা বিঘ্নিত। পাকিস্তান ফ্লাইট বাতিল করেছে। ভারতেও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। তাই বিদেশি ক্রিকেটাররা এই দুই দেশ থেকে এখন নিজেদের দেশে ফিরতে পারছেন না। এমন পরিস্থিতিতে টম কারেন পাকিস্তানে আটকে আছেন। অন্যদিকে, আইপিএল স্থগিত হয়ে গেলেও স্যামও ইংল্যান্ড ফিরতে পারছেন না। তবে, পাকিস্তানের থেকে ভারতের অবস্থা অনেকটাই ভাল। তাই স্যামের হয়তো দাদার মতো অবস্থা হবে না।


```