
শেষ আপডেট: 22 January 2024 10:17
দ্য ওয়াল ব্যুরো: আবারও খেতাবের মুখ থেকে ফিরলেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। রবিবার রাতে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে হার ভারতীয় তারকাদের। তাঁরা হারলেন ২১-১৫, ১১-২১, ১৮-২১ ব্যবধানে। কোরিয়ান জুটির কাছে হারলেন চিরাগ-সাত্ত্বিক জুটি।
ওই জুটি মালয়েশিয়া ওপেনেও গত সপ্তাহে হেরেছিল। এবার কয়েকদিনের ব্যবধানে ইন্ডিয়া ওপেনেও হার মানল। তাদের নামে চোকার্স শব্দ বসিয়ে দেওয়া যেতে পারে।
এদিন খেতাবি লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগ জুটি কোর্টে নামেন কোরিয়ার কাং মিন হিউক ও সিও সিউং জাই জুটির বিরুদ্ধে। কোরিয়ান জুটি সেমিফাইনালে ২১-১৯, ২১-১৪ স্ট্রেট গেমে হারিয়ে দেয় জাপানের তাকারো হোকি ও জুগো কোবায়াশি জুটিকে।
ফাইনালের প্রথম গেম ২১-১৫ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিক-চিরাগ। যদিও পরের দুটি সেটে দাঁড়াতেই পারেননি এই দুই হায়দরাবাদী। যাঁরা এবার পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন।