Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুরেলের দুরন্ত ব্যাটিং, অশ্বিন ও কুলদীপের স্পিন ভেলকিতে রাঁচি টেস্টের রং বদল

চলতি ম্যাচে ইংল্যান্ডের পক্ষে জো রুট সেঞ্চুরি করে তাঁদের দিকে ম্যাচের রাশ আনতে পেরেছিলেন। কিন্তু ভারতের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল যে ইনিংস খেললেন শেষ দিকে নেমে তাতেই খেলার গতি ভারতের দিকে চলে গিয়েছে। 

জুরেলের দুরন্ত ব্যাটিং, অশ্বিন ও কুলদীপের স্পিন ভেলকিতে রাঁচি টেস্টের রং বদল

শেষ আপডেট: 25 February 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রাঁচি টেস্টে জয়ের লক্ষ্য ১৯২ রান। যে ম্যাচে চালকের আসনে ছিল ইংল্যান্ড। সেই ম্যাচেই জিততে চলেছে রোহিত শর্মার ভারতীয় দল। ধোনির ঘরের মাঠের ম্যাচ জিতে গেলে সিরিজও জিতে যাবে কোহলিহীন ভারত।

চলতি ম্যাচে ইংল্যান্ডের পক্ষে জো রুট সেঞ্চুরি করে তাঁদের দিকে ম্যাচের রাশ আনতে পেরেছিলেন। কিন্তু ভারতের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল যে ইনিংস খেললেন শেষ দিকে নেমে তাতেই খেলার গতি ভারতের দিকে চলে গিয়েছে। 

জুরেল ১৪৯ বলে ৯০ রানে আউট হলেন ঠিকই, কিন্তু তার আগে দামি একটি ইনিংস খেলে দলকে সুবিধে করে দিয়েছেন। জুরেল মেরেছেন চারটি ছয় ও ছয়টি ওভার বাউন্ডারি। তাঁর জন্য  ভারত প্রথম ইনিংসে করতে পেরেছে ৩০৭ রান। 

ইংল্যান্ড ৪৫ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে অলআউট হয়ে গিয়েছে মাত্র ১৪৫ রানে। অশ্বিন ও কুলদীপ যেভাবে নিজেদের ঝুলি থেকে স্পিনের সেরা অস্ত্র বের করেছেন, তাতে ব্রিটিশ ব্যাটারদের পালানোর পথ ছিল না। অশ্বিন পেলেন পাঁচ উইকেট ও কুলদীপের পকেটে চার উইকেট। বাকি এক উইকেট জাদেজার। রাঁচির স্পিন সহায়ক উইকেটে অশ্বিনদের বোলিংয়ে ম্যাচ জয়ের অদূরে ভারত।

ভারত দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে করেছে বিনা উইকেটে ৪০ রান। উইকেটে রোহিত শর্মা (২৪) ও যশস্বী (১৬)। ভারত জয়ের থেকে মাত্র ১৫২ রানে দূরে। সোমবার ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের আগেই জয়ের তীরে পৌঁছে যাওয়ার কথা রোহিতদের।


```