
শেষ আপডেট: 4 October 2023 18:49
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে সোনা পেল ভারতীয় পুরুষ রিলে দল।
গেমসে বুধবার ৪০০X৪ মিটার দৌড়ে বাজিমাত ভারতের। আনাস মহম্মদ, জ্যাকব, আজমল মহম্মদ ও রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।
পাশাপাশি গেমসে রুপো পেলেন অ্যাথলিট হারমিলান বেইনস ৮০০ মিটারে। এমনকী রুপো পেলেন অবিনাশ সাবলেও। তিনি ৫০০০ মিটার দৌড়ে পদক আনলেন দেশের জন্য।
বুধবার গেমস আঙিনায় একটা বড় ঘটনা ঘটেছে। নীরজ চোপড়ারা জ্যাভলিনে সাফল্য পাওয়ার পরেই দেখা যায় ভারতীয় রিলে দলের অ্যাথলিটরাও সোনা জিতেছেন। সবাই মিলে একটা গ্রুপ ছবিও তুলেছেন তাঁরা।
দেশকে রুপো এনে দিলেন হারমিলান বেইনস। জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস।