Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা বাংলার তিতাস

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের অনূর্ধ্ব ১৯ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women's T20 WC) চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারালেন শেফালি বার্মার ব্রিগেড (India beats England)। আর সেই ম্যাচে অনবদ্য বোলিং করে সেরা হয়ে থা

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা বাংলার তিতাস

শেষ আপডেট: 29 January 2023 15:11

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের অনূর্ধ্ব ১৯ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women's T20 WC) চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারালেন শেফালি বার্মার ব্রিগেড (India beats England)। আর সেই ম্যাচে অনবদ্য বোলিং করে সেরা হয়ে থাকলেন বাংলার তিতাস সাধু (Titas Sadhu)।

এদিন ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১৭.১ ওভারেই গুটিয়ে যায়। মাত্র ৬৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১৪ ওভারে ৩ উইকেট খুইয়ে সেই রান তুলে ফেলেন শেফালিরা।

বড় রানের লক্ষ্য না থাকলেও এদিন শুরুতেই ভারত দুই উইকেট হারায়। ২০ রানে ২ উইকেট পড়ে যায় ভারতের। অধিনায়ক শেফালি আউট হয়ে যান মাত্র ১৫ রানে। ওপেনার শ্বেতা সেহরাওয়াতও ৫ রান করে আউট হয়ে যান। পরে খেলা ধরেন সৌম্যা তিওয়ারি এবং গোঙ্গাদি তৃষা। উইকেটে টিকে থেকে তাঁরা রান তোলার চেষ্টা করেন। ১০ ওভারের শেষে ৪৮ রান তুলে ফেলে ভারত। জয়ের জন্য এর পর আর মাত্র ২১ রানের দরকার ছিল। গোঙ্গাদি ২৯ বলে ২৪ রান করেন। জয়ের জন্য তখন বাকি ছিল আর মাত্র ৩ রান।

এদিনের জয়ে আসল ভিত গড়ে দেন বোলাররাই। সেই আক্রমণের নেতৃত্ব দেন বাংলার ফাস্ট বোলার তিতাস সাধু। ২ উইকেট নেন তিতাস। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দেন তিনি। ওপেনার লিবার্টি হিপকে শূন্য রানে প্যাভেলিয়ানে ফেরান তিতাস। পরে উইকেটরক্ষক সেরেন স্মেলকে ৩ রানে আউট করেন তিনি। তিতাসের মতই দুটো করে উইকেট পেয়েছেন অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়া। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন শেফালি বর্মা, সোনম যাদব এবং মন্নত কাশ্যপ।

জোকোভিচের ঝুলিতে ১০ম অস্ট্রেলিয়ান ওপেন, গ্র্যান্ড স্ল্যামে ছুঁয়ে ফেললেন নাদালকে


```