Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কেটে গেল ১০ বছরের খরা! টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠে অনন্য রেকর্ড ভারতের

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরু থেকেই চাপা টেনশন ছিল। আদৌ ম্যাচ সম্পূর্ণ হবে তো!

কেটে গেল ১০ বছরের খরা! টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠে অনন্য রেকর্ড ভারতের

উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের

শেষ আপডেট: 28 June 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো: পর্দার 'লগান' যেন বাস্তবে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে ভারত। ম্যাচ জিতেছে ৬৮ রানে। আর এই জয়ের ফলে অনন্য নজির গড়ে ফেলেছেন রোহিতরা। ১০ বছরের খরা কেটে গেছে ভারতের জন্য। ২০১৪ সালের পর এই প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনাল উঠেছে ভারত। তবে রেকর্ডের এখানেই শেষ নেই। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরু থেকেই চাপা টেনশন ছিল। আদৌ ম্যাচ সম্পূর্ণ হবে তো! একাধিকবার ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। কিন্তু শেষমেশ ম্যাচ হল এবং ভারত হেসেখেলে জিতল। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়াও পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজিরও গড়ে ফেললেন রোহিতরা। বলা যায়, এক্ষেত্রে হ্যাটট্রিক করেছেন তারা। 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ, পরপর এই তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। পাশাপাশি আরও রোহিত-কোহলিরা আরও একটি চমকপ্রদ ব্যাপার ঘটিয়েছেন সেমিফাইনাল ম্যাচ জিতে। তথ্য বলছে, ২০১৬, ২০২১ এবং ২০২২ সালের বিশ্বকাপের কোনও নক-আউট ম্যাচে প্রথমে ব্যাটিং করে কোনও দল জেতেনি। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেও সেই ধারা বজায় ছিল। প্রথমে ব্যাট করে ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। তবে দ্বিতীয় সেমিতে সেই ম্যাচ হারার 'রীতি' ভেঙে দিয়েছে ভারত। 

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে ইংল্যান্ডের সামনে রোহিতের দল লক্ষ্য রেখেছিল ১৭২ রান। ইংল্যান্ড ১০৩ রানেই শেষ। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নিয়ে ব্রিটিশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কয়েক মাস আগেই ওয়ান ডে বিশ্বকাপে সব ম্যাচ জিতেও ফাইনালে হেরেছিলেন রোহিতরা। এবারও টি-২০ ক্রিকেটেও একরকম পরিস্থিতি। তবে এবার দেখার ১৩ বছর পরে বিশ্বকাপ আসে কিনা ভারতে। 


```