Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ার কাছেও হার সুনীলদের, এশিয়ান কাপে স্টিম্যাশের দল ডাহা ফেল

এএফসি এশিয়ান কাপে ভারতীয় দল তিনটি ম্যাচেই হারল। মঙ্গলবার কাতারে গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে লড়েও সুনীল ছেত্রীদের হার ০-১ গোলে।

সিরিয়ার কাছেও হার সুনীলদের, এশিয়ান কাপে স্টিম্যাশের দল ডাহা ফেল

শেষ আপডেট: 23 January 2024 19:42

দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপে ভারতীয় দল তিনটি ম্যাচেই হারল। মঙ্গলবার কাতারে গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে লড়েও সুনীল ছেত্রীদের হার ০-১ গোলে। ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল সিরিয়াকে, কিন্তু ৭৬ মিনিটে গোল হজম করে ভারত। সিরিয়ার পক্ষে ওমর খিবরিন গোল করে দলকে জেতান।

গত দুটি ম্যাচে ভারতীয় দল যেভাবে রক্ষণাত্মক ফুটবল খেলেছিল, এদিন আক্রমণাত্মক খেলেছে। তবুও জয় আসেনি। তারমধ্যে সন্দেশ জিঙ্ঘান চোট পেয়ে গিয়েছেন। রেফারির সঙ্গে তর্ক করে কার্ড দেখেন কোচ ইগর।

২০০৭ সালের পরে ভারত ও সিরিয়া মোট ছ’বার দেখা হয়েছে। দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছিল। দু’বার ড্র হয়েছে। ২০১৯ সালে আন্তঃ মহাদেশীয় কাপে ভারত-সিরিয়ার শেষ সাক্ষাতে ১-১ ফল হয়েছিল। এবার হারতে হল। টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক হল সুনীলদের।

এর আগের দুটি ম্যাচে ভারতীয় দল হেরেছে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে। সিরিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমেছিলেন সুনীলরা। কিন্তু তাঁরা পারেননি আসল কাজ করতে। ম্যাচে কয়েকটি ক্ষেত্রে গুরপ্রিৎ সেভ করলেও শেষপর্যন্ত দলের পতন রোধ করতে পারেননি। তারপরেও ইগরের মতো কোচ মাসে ৫০ লক্ষ টাকা বেতন নিয়েও থেকে যাবেন। আনা হবে না কোনও ভারতীয় কোচকে। ভারতীয় দল সাফ ও আন্তঃ মহাদেশীয় কাপ জিতেই তৃপ্তির ঢেকুর তোলে, কিন্তু এশিয়ার নামী দলগুলোর বিরুদ্ধে খেললেই তাদের যাবতীয় জারিজুরি শেষ হয়ে যায়। 

এদিন খেলায় প্রথমার্ধে ভারত ভাল খেললেও বিরতির পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। সেইসময় সিরিয়া একের পর এক আক্রমণ করে দিশেহারা করে দেয় ভারতীয় রক্ষণকে। 


```