Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়ান গেমসে ভারতের মোট পদক ১০৭, ইতিহাস গড়ে শেষ করল তালিকায় চারে

এশিয়ান গেমসে ভারতের মোট পদক ১০৭, ইতিহাস গড়ে শেষ করল তালিকায় চারে

শেষ আপডেট: 7 October 2023 19:59

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে রেকর্ড গড়ল ভারতীয় ক্রীড়াবিদরা। তাঁরা সব নজির ছাপিয়ে গিয়ে নয়া কীর্তি স্থাপন করেছেন গুয়াংজু এশিয়াডে। মোট ১০৭টি পদক পেয়ে আগের সব রেকর্ড টপকে গিয়েছে ভারত।

শেষবার জাকার্তা এশিয়ান গেমসে ভারতের মোট পদক ছিল ৭০টি। তার মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ ছিল। এবার ভারত মোট সোনা পেয়েছে ২৮টি, রুপো পেয়েছে ৩৮টি ও ব্রোঞ্জ অর্জন করেছে ৪১টি। তালিকায় শেষ করেছে চতুর্থ স্থানে। গতবার শেষ করেছিল তালিকায় অস্টম স্থানে।

এশিয়ান গেমসে প্রথমবার দিল্লিতে ১৯৫১ সালে ভারতীয় দলের স্থান ছিল দ্বিতীয়তে। সেবার মোট পদক পেয়েছিল ৫১টি। সেইসময় এত অ্যাথলিটের ভিড় ছিল না। সেদিক থেকে ভাল ফলই বলতে হবে। সেবার ১৫টি সোনা পেয়েছিল ভারতীয় ক্রীড়াবিদরা।

১৯৬২ সালে এশিয়াডে ভারত তালিকায় তৃতীয় স্থান পায়। সেবার মোট পদক পেয়েছিল ৩৩টি, সোনা এসেছিল দশটি। গেমসে ভারত মোট  চারবার পঞ্চম স্থানে শেষ করেছে। ১৯৬৬, ১৯৭০, ১৯৮২ এবং ১৯৮৬ সালে।

এ যাবৎকাল এশিয়াডে ভারতের মোট পদকপ্রাপ্তি ৭৫৩। তার মধ্যে সোনা পেয়েছে ১৭৩টি, রুপো এসেছে ২৩৮ ও ব্রোঞ্জ এসেছে ৩৪৮টি। অ্যাথলেটিক্সে মোট পদক এসেছে ২৫৪টি, সোনা তার মধ্যে এসেছে ৭৯টি।

 তিরন্দাজি, শুটিংয়ে ধারাবাহিকভাবে ভাল ফর্ম দেখিয়ে এসেছে ভারতীয়রা। এবারও তার অন্যথা হয়নি। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে ৮টি। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। এবার অবাক করে দিয়ে অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ও জ্যাভলিনে সোনা ও রুপো দুটিই পেয়েছেন ভারতীয়রা।

প্রত্যাশিতভাবে ভারত জোড়া সোনা জিতেছে কবাডিতে। এই প্রথমবার এশিয়াডে অন্তর্ভূক্ত হয়েছে ক্রিকেট। ক্রিকেটেও এসেছে ডাবল সোনা। এছাড়াও টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশেও সোনা জিতে ফিরছে ভারতীয় দল। সেদিক থেকে হতাশ করেছে কুস্তি ও বক্সিং। তাঁদের এই ফল প্রত্যাশিত নয়।


```