Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালের কাছে লজ্জার ড্র সুনীলদের, আর কতদিন বিশ্বকাপার কোচ ইগর? উঠছে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের (indian Football) নাকি উন্নতি হচ্ছে, তেমনই মনে করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (aiff) কর্তারা। তাঁরা মনে করেন, ভাল কোচ নিয়ে এলেই সব ঠিক হয়ে যাবে। সেই লক্ষ্যে তারা বিশ্বকাপও খেলে ফেলতে পারে। কিন্তু যে জাতীয় দল

নেপালের কাছে লজ্জার ড্র সুনীলদের, আর কতদিন বিশ্বকাপার কোচ ইগর? উঠছে প্রশ্ন

শেষ আপডেট: 2 September 2021 17:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের (indian Football) নাকি উন্নতি হচ্ছে, তেমনই মনে করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (aiff) কর্তারা। তাঁরা মনে করেন, ভাল কোচ নিয়ে এলেই সব ঠিক হয়ে যাবে। সেই লক্ষ্যে তারা বিশ্বকাপও খেলে ফেলতে পারে। কিন্তু যে জাতীয় দল নেপালের (nepal) কাছে ড্র করে, তাদের নিয়ে স্বপ্ন দেখা বৃথাই। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী। ফিফা ক্রমতালিকার (fifa ranking) ১৬৮তম স্থানে থাকা নেপাল রুখে দিল ভারতকে (india), যাদের ক্রম তালিকা বিশ্বে ১০৫ নম্বরে। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপার গোলে ড্র করে সম্মান রক্ষা করেছেন সুনীল ছেত্রীরা। ম্যাচ ১-১ গোলে শেষ হলেও ভারতীয় ফুটবল সমর্থকদের হতাশ করেছে ক্রোয়েশিয়ার বিশ্বকাপার কোচ ইগর স্টিম্যাশের দল। যিনি প্রায় আড়াইবছর দলের দায়িত্ব নিলেও কোনও উন্নতিই হয়নি। ইগরের বেতন শুনলে অবশ্য ভিড়মি খাবেন সমর্থকরা। অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ কাপের প্রস্তুতি হিসেবে নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারতীয় দল। কলকাতায় ১৬ অগাস্ট থেকে প্রস্তুতি শিবিরও করেছিলেন কোচ ইগর। এদিন দাপটের সঙ্গে ম্যাচ শুরু করে ভারত, পরে তারা বেদম হয়ে যায়। যেন মনে হয়েছে জোর করে তাদের নামানো হয়েছে! ম্যাচের ৩৬ মিনিটের মাথায় চিঙ্গেলসানা সিং-এর ব্যাকপাস গুরপ্রীতের কাছে পৌঁছানোর আগেই বলের নাগাল পেয়ে যান নেপালের অঞ্জন বিস্ত, তিনি গুরপ্রীতকে ডজ করে ফাঁকা বক্সে গোল করে এগিয়ে দেন নেপালকে। রক্ষণের ভুলে আবার ভুগতে হল ভারতীয় দলকে। গোল পেয়ে যেতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেপালের ফুটবলাররা। বিরতির পরে দলে কিছু বদল আনেন ভারতের বিদেশী কোচ। অনিরুদ্ধ থাপা, রহিম আলি এবং আব্দুল সামাদরা মাঠে নামায় ভারতীয় দলের খেলায় গতি আসে। ম্যাচের ৬০ মিনিটে সুনীলের শট নেপালের গোলরক্ষক কিরণ লিম্বু ঠিক মতো সেভ করতে না পারায় ফিরে আসে বল অনিরুদ্ধ থাপার কাছে এলে তিনি গোল করে লজ্জা ঢাকেন। এদিনের খেলায় সুনীল নিষ্প্রভ, তাঁকে পুরোপুরি মার্ক করে রেখেছিলেন নেপালের রক্ষণভাগের খেলোয়াড়রা। ৭১ মিনিটের মাথায় সুনীলের পরিবর্তে বিপিন-কে নামালেও কাজের কিছু কাজ হয়নি। শেষের দিকে রহিম আলি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। রবিবার নেপালের বিপক্ষে ফের ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।  

```