Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লভলিনার রুপো, ফাইনালে হেরে সোনা খোয়ালেন ভারতীয় বক্সার

লভলিনার রুপো, ফাইনালে হেরে সোনা খোয়ালেন ভারতীয় বক্সার

শেষ আপডেট: 4 October 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: সোনা আনতে পারলেন না ভারতের নামী মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই। তিনি এশিয়ান গেমসের ৭৫ কেজি বিভাগে চিনের বক্সার কিয়ান লি-র কাছে হার মানলেন। লভলিনার এটাই প্রথম এশিয়ান গেমসে পদক।

সোনা না পেলেও তাঁর লড়াই স্মরণীয় হয়ে থাকবে। লভলিনা রুপো পেলেন কৃতিত্বের সঙ্গেই। তিনি এর আগেই এশিয়ান গেমসের ফাইনালে উঠে প্যারিস অলিম্পিক্সের টিকিট অর্জন করেছিলেন। এবার ফাইনালে হারলেও অলিম্পিক্সে যোগদান নিয়ে সমস্যা হবে না। 

বুধবার সকালে ১৬তম সোনার খোঁজ পেয়ে গেল ভারত। তিরন্দাজির কম্পাউন্ড বিভাগের মিক্সড ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন ওজেশ প্রবীণ দেওতলে ও জ্যোতি সুরেখা। কোরিয়ান জুটিকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে এল সাফল্য। কম্পাউন্ডে গত কয়েক বছরে ভারতীয় তিরন্দাজরা অনেক উন্নতি করেছেন। যদিও এদিন হার মেনেছেন বাংলার তিরন্দাজ অতনু দাস। তাঁর কাছে আশা ছিল পদক জয়ের।

হানঝাউ গেমসেও যে ভারতকে রোখা যাবে না, শুরু থেকেই দেখিয়ে দিয়েছেন অভিষেক ভার্মা, প্রবীণ, জ্যোতিরা। গেমসে এবার ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য বেশ নজরকাড়া। ইতিমধ্যেই ৭১টি পদক জিতে গিয়েছেন তাঁরা। ২৯টি পদক আর পেলেই সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছানো যাবে। 


```