Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে ফাইনালে হারের প্রলেপ সূর্যদের, টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হার অস্ট্রেলিয়ার

অজিদের ২০৮/৩ এর জবাবে ভারতীয় দল শেষ বলে এসে জয় তুলে নিয়েছে। জয়ের ২০৯ রান তুলতে অবশ্য ভারতের আট উইকেট পড়ে গিয়েছিল।

বিশ্বকাপে ফাইনালে হারের প্রলেপ সূর্যদের, টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হার অস্ট্রেলিয়ার

শেষ আপডেট: 23 November 2023 23:36

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ফাইনালে হারের কিছুটা প্রলেপ দিলেন সূর্যকুমার যাদবরা। ভারত টি ২০ সিরিজের প্রথম খেলায় দুই উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। 
অজিদের ২০৮/৩ এর জবাবে ভারতীয় দল শেষ বলে এসে জয় তুলে নিয়েছে। জয়ের ২০৯ রান তুলতে অবশ্য ভারতের আট উইকেট পড়ে গিয়েছিল।
ভাইজাগের এই ম্যাচে দলের অধিনায়ক সূর্যকুমার ৪২ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি দলের হয়ে রান পেয়েছেন ঈশান কিষাণ, তিনি ৩৯ বলে ৫৮ রান করেন। শেষদিকে যদিও ভারতকে জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং। তিনি ১৪ বলে ২২ রান করে দলকে জয়ের তীরে পৌঁছে দিয়েছেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
 
ভারতীয় বোলারদের চাপে ফেলে দিয়ে অস্ট্রেলিয়া ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছেন। বিশ্বকাপে তেমন ভাল খেলতে পারেননি জস ইংলিশ। তিনি ১১০ রানের ইনিংস খেলে অজিদের রান ২০ ওভারে নিয়ে যান ২০৮/৩। এমনকী দলের ওপেনার স্টিভ স্মিথ ৫২ রান করেছেন। 
৪৭ বলে সেঞ্চুরি করেন ইংলিশ। তাঁর ১১০ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। 
এদিন ভাইজাগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। যদিও ৩৫ রানের মাথায় প্রথম উইকেট (ম্যাথিউ শর্ট, ১১ বলে ১৩) হারায় অসিরা।
এরপর পুরো ইনিংসে দাপট দেখিয়ে ব্যাট করেন ওপেনার স্টিভ স্মিথ ও টপঅর্ডার ব্যাটার ইংলিশ। এই দুই ব্যাটার গড়েন ১৩০ রানের দুর্দান্ত জুটি।
দুর্দান্ত ফিফটি (৪১ বলে ৫২) করেন স্মিথ। ইনিংসের ১৬ ওভারে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান এই ডানহাতি ব্যাটার। স্মিথ ফিফটি করে ফিরলেও ভারতীয় বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ। রবি বিষ্ণুইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

```