
রোহিত শর্মা এবং মহম্মদ রিজওয়ান
শেষ আপডেট: 23 February 2025 21:53
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেল ভারত বনাম পাকিস্তান মহাসংগ্রাম। ভারতীয় ক্রিকেট দল গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করেছে। অন্যদিকে, পাকিস্তানের শুরুটা বেশ খারাপ হয়েছিল। তারা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরে যায়। গত ম্যাচে হারের কারণে পাকিস্তানের সামনে আজ 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ম্যাচটা হেরে গেলেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Cricket Match Live Score and Updates) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেচে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। তবে পাকিস্তান ক্রিকেট দলে একটি দল হয়েছে। ফখর জামানের পরিবর্তে দলের প্রথম একাদশে এসেছেন ইমাম উল হক।