Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs PAK: 'ক্ষমা করে দিন...', বিশ্বজুড়ে হাসির পাত্র হলেন প্রাক্তন পাক ক্রিকেটার

এই টুর্নামেন্টে পাকিস্তান আগামী ২৭ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা খেলতে নামবে।

IND vs PAK: 'ক্ষমা করে দিন...', বিশ্বজুড়ে হাসির পাত্র হলেন প্রাক্তন পাক ক্রিকেটার

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি

শেষ আপডেট: 26 February 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: বাসিত আলি। এই নামটা ক্রিকেট সমর্থকদের কাছে একেবারেই অজানা নয়। মাঝেমধ্যেই আলটপকা মন্তব্য করে তিনি সংবাদ শিরোনামে থাকতে ভালবাসেন। এমনই একটি মন্তব্য করতে গিয়ে এবার চরম বিপাকে পড়তে হয়েছে তাঁকে। অবস্থা বেগতিক দেখে নিজের মন্তব্য প্রত্যাহারও করে নেন তিনি। ইতিপূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরেই হবে। কিন্তু, পাকিস্তান ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার কারণে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন। প্রসঙ্গত, পাকিস্তান তাদের প্রথম দুটো ম্যাচেই কার্যত একতরফাভাবে নিউজিল্য়ান্ড এবং ভারতের বিরুদ্ধে হেরে যায়। দুটো ম্যাচেই মহম্মদ রিজওয়ানের দল কার্যত দাঁড়াতে পারেনি।

বিবৃতি বদলালেন বাসিত আলি, পাকিস্তানের বিদায়ের পর করলেন ভারতকে সাপোর্ট

নিজের ইউটিউব চ্য়ানেলে বাসিত আলি বলেছেন, 'আমি আগে জানিয়েছিলাম যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানেই হবে। কিন্তু, পাকিস্তান যে এভাবে খেলবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি।' পাশাপাশি তিনি জানিয়েছেন যে ফাইনালে ভারতকেই সাপোর্ট করবেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামী ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে আয়োজন করা হবে।

বাসিত আলি বললেন, 'আমি মন থেকে চাইব, ভারত যেন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারে। টুর্নামেন্টের অন্তিম ম্যাচটা জিততে পারে। যদি ফাইনাল ম্যাচটা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে আয়োজন করা হয়, তাহলে দেখতে ভাল লাগবে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি আবারও ফিরে আসবে।'

উল্লেখ্য, এই টুর্নামেন্টে পাকিস্তান আগামী ২৭ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা খেলতে নামবে। আশা করা হচ্ছে, এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে হারের কারণে পাকিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ আকিব জাভেদের উপরেও কোপ পড়তে পারে। বেশ কয়েকটি সূত্র মারফৎ তেমনই খবর পাওয়া যাচ্ছে।


```