Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs PAK: পাকিস্তান হারলেও ভাঙা হবে না কোনও টিভি! কারণটা জানেন?

এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে পাকিস্তান নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরে গিয়েছিল।

IND vs PAK: পাকিস্তান হারলেও ভাঙা হবে না কোনও টিভি! কারণটা জানেন?

রোহিত শর্মা এবং মহম্মদ রিজওয়ান

শেষ আপডেট: 22 February 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। এই হারের পর তাদের সামনে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। আগামী ম্যাচে আবার ভারতের (IND vs PAK) বিরুদ্ধে খেলতে হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। যদিও এই ম্যাচে পাকিস্তানের জয়ের কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে রিজওয়ান ব্রিগেডকে ৬০ রানে হারতে হয়ে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশকে ৬ উইকেটে ইতিমধ্যেই হারিয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। নাহলে এই টুর্নামেন্ট থেকেই তারা ছিটকে যাবে। তবে বাসিত আলি মনে করেন, টিম ইন্ডিয়াকে যদি পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে সেটা এই টুর্নামেন্টের সবথেকে বড় দূর্ভাগ্য।

বাসিত আলি বললেন, 'ভারতের বিরুদ্ধে কার্যত ফাইনাল খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে ভারতই ফেভারিট। তবে পাকিস্তান যদি এই ম্যাচটা জিতে যায়, তাহলে এরথেকে বড় আশ্চর্য্যের বিষয় আমার কাছে থাকবে না। কারণ পাকিস্তান এখনও পারফরম্যান্সের বিচারে অনেকটাই নীচের দিকে রয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ম্যাচটা যদি একপেশে হয়, তাহলে তো এবার পাকিস্তানে আর টিভিও ভাঙা হবে না। কারণ পাকিস্তানের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। এবার মুখের কথাতেই এসপার-ওসপার হবে।' উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেকারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়। এটা পাকিস্তান ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা। তাঁর জায়গায় দলে এসেছেন ইমাম-উল হক।


```