Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs NZ: ভারত না নিউজিল্যান্ড, ফাইনালে জিতবে কারা? জেনে নিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ। তবে বেলা ২টোয় আয়োজন করা হবে টস।

IND vs NZ: ভারত না নিউজিল্যান্ড, ফাইনালে জিতবে কারা? জেনে নিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

কোন দল জিতবে আজকের ফাইনাল ম্যাচ?

শেষ আপডেট: 9 March 2025 12:11

দ্য ওয়াল ব্য়ুরো: রবিবার অর্থাৎ ৯ মার্চ ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত তৈরি হতে চলেছে। ক্রিকেট খেলাকে ভারতবর্ষে একটি আলাদা ধর্ম হিসেবে পুজো করা হয়। প্রত্যেক ভারতীয় চান, ক্রিকেট খেলায় যেন টিম ইন্ডিয়া সবার উপরে থাকে। আজ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হবে এই মহারণ। আর সেকারণে সেজে উঠছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

আজ দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ। তবে বেলা ২টোয় আয়োজন করা হবে টস। ক্রিকেট দুনিয়ার 'চ্যাম্পিয়ন' আসলে কে, সেটা এই ম্যাচের পরই স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে এই ফাইনাল ম্যাচের ভবিষ্যত নিয়ে বেশ কয়েকজন জ্যোতিষী গণনা করতে শুরু করেছেন। স্বনামধন্য জোতিষী বিনোদ পাণ্ডে এই ব্যাপারে গণনা করেছেন।

জ্যোতিষীদের মতে, আজ যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তারা ২৫০ থেকে ২৮৫ রান করবে। টিম ইন্ডিয়ার প্রথমে ব্যাট করার যোগ নেই। কিন্তু, যদি তারা একান্তই প্রথমে ব্যাট করতে নামে, সেক্ষেত্রে ২ ব্যাটার ৫০-এর বেশি রান করবেন। তবে কেউ শতরান করতে পারবেন না।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনারকে বুঝেশুনে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই দুজন বোলারের মধ্যে কোনও একজন ৩ উইকেট কিংবা তার বেশি শিকার করতে পারেন। এই পরিস্থিতিতে নিউজিল্য়ান্ড যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, তারা ৫০ ওভার খেলতে পারবে না। ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে ১৫ রানের বেশি ব্যবধানে জয়লাভ করবে।

যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে, তাহলে রাচিন রবীন্দ্র কিংবা টম লেথামের মধ্যে কোনও একজন ব্যাটার শতরান করতে পারেন। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী সাফল্য পাবেন। দুজনে মিলে পাঁচের বেশি উইকেট শিকার করবেন।

এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, তখন ৪৫ থেকে ৫০ ওভারের মধ্যে কাঙ্খিত টার্গেট ৭ উইকেট হারিয়ে অর্জন করে ফেলবে। ভারতীয় ব্যাটারদের মধ্যে একজন অবশ্যই শতরান করবেন।

মোটের উপর আজকের দিনটা ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভ বলেই দাবি করা হচ্ছে। আরও একবার আইসিসি টুর্নামেন্টের খেতাব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে রোহিত শর্মার দল। আমাদের পক্ষ থেকেও টিম ইন্ডিয়ার জন্য আগাম শুভেচ্ছা রইল।

বিশেষ দ্রষ্টব্য: এই গণনার সত্যতা বিচার করেনি দ্য ওয়াল।


```