.jpg)
বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল
শেষ আপডেট: 11 February 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: কটক একদিনের ম্যাচে ইতিমধ্যে বাজিমাত করেছে ভারতীয় ক্রিকেট দল। ৪ উইকেটে টিম ইন্ডিয়া এই ম্যাচে বাজিমাত করেছে। রোহিত সেনারা ইতিমধ্যে এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। সিরিজের অন্তিম ম্যাচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।
তবে আশা করা হচ্ছে, এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। গত ২ ম্যাচে শুভমান গিলকে টানা খেলানো হয়েছে। আশা করা হচ্ছে, তৃতীয় ম্যাচে তাঁর পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হতে পারে।
পাশাপাশি তৃতীয় একদিনের ম্যাচে কেএল রাহুলের পরিবর্তে ঋষভ পন্থকে জায়গা দেওয়া হতে পারে। নাগপুর এবং কটকে টিম ইন্ডিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর।
এছাড়া টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সামির পরিবর্তে আর্শদীপ সিংকে খেলানো হতে পারে। একদিনের ক্রিকেটে মহম্মদ সামির বোলিং এখনও পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি। কটকে তিনি ৭.৫ ওভার বল করে ৬৬ রান খরচ করেন এবং মাত্র একটাই উইকেট শিকার করেছেন।